খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

নেশার টাকা না পেয়ে

আমতলীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন

জামিল
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
আমতলীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন

আমতলীতে নেশা করার টাকা না পেয়ে পলি বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ মুমুর্ষ অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত স্বামীর নাম সাইদুর রহমান মৃধা (৫৫)। মামলার পর শনিবার দুপুরে অভিযুক্ত সাইদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রামবাসী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার টেপুরা গ্রামের মৃত আব্দুল হাসেম মৃধার ছেলে সাইদুর রহমান মৃধা (৫৫) । ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন পাশ্ববর্তী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের মৃত জব্বার মৃধার মেয়ে পলি বেগমকে। পলি বেগম ও সাইদুর রহমান দম্পতির রয়েছে আসাদুল ইসলাম (২৬) নামে এক ছেলে এবং সাদিয়া (২৯) ও ইমা (১৫) নামে দুই মেয়ে রয়েছে। সাইদুর ছিলেন স্বাস্থ্য বিভাগের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। চাকুরীর সুবাদে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলার স্বাস্থ্য দপ্তরে চাকুরি করেছেন। এসময় তিনি নেশার সঙ্গে জড়িয়ে পরেন। একাধিক বিয়ে করে আবার তা ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকুরী জীবনে নেশার কারনে কর্মস্থলে সহকর্মীদের সাথে মারধর এবং অশালীন আচারনের কারনে একাধিকবার সাময়িক বরখাস্ত ও হয়েছেন। ২০১৫ সালে সাময়িক বরখাস্ত কালীন সময়ে জাল টাকা রাখার অপরাধে ৩ বছর জেলও খাটেন সাইদুর। চাকুরীতে থাকার সময় কর্মস্থলে নানা ঝামেলাসহ সহকর্মীদের সাথে খারাপ আচনের কারনে চাকুরীর বয়স ২৫ হওয়ার পর পরিবারের সম্মতিতে অবসরে চলে আসেন। এসময় তিনি বাড়িতেই থাকতেন।
সাইদুরের চাচাত ভাই মাদরাসা শিক্ষক মো. জসিম মৃধা জানান, চাকুরীরত অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন সাইদুর। নেশা করে সহকর্মীদের সাথে মামারি এবং খারাপ আচরনের কারনে একাধিকবার সাময়িক বরখাস্তসহ বিভিন্ন জায়গায় বদলীও হয়েছে। একাধিক বিয়ে করে তা আবার তালাকও দিয়েছেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, মাদকের টাকা সংগ্রহের জন্য জাল টাকা ব্যবসার সাথেও জড়িয়ে পরেন সাইদুর। ২০১৫ সালে জাল টাকাসহ আটক হয়ে ৩ বছর জেলও খেটেছেন। তিনি আরো বলেন, মাদকের টাকার জন্য স্ত্রী পলি বেগমকে প্রায়ই মারধর করতেন। শুক্রবার দুপুরে স্ত্রী পলি বেগমের নিকট নেশার জন্য টাকা দাবী করেন স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী পলি বেগমের ডান হাতের কব্জি কেটে ফেলেন এবং শরীরের বিভিন্ন্ জায়গায় কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় পলি বেগমের ডাক চিৎকার শুনে স্বজন এবং প্রতিবেশীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ওই রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়।
সাইদুর ও পলি দম্পতির ছেলে আসাদুল ইসলাম বলেন, শুক্রবার রাতেই নিটোরে মায়ের অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সেখানে নিতে দেরি হওয়ায় হাতটি সংযোজন করা যায়নি। ঘটনার ছয় থেকে আট ঘণ্টার মধ্যে নিয়ে যেতে পারলে হাতটি জোড়া লাগানো যেত বলে জানান চিকিৎসকরা। তিনি আরো বলেন, আমার বাবা একজন মানষিক ভারসাম্যহীন রোগী। যে কারনে তিনি মাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্নসহ জখম করেছেন।
গৃহবধূ পলি বেগমের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় শনিবার সকালে তার ছোট বোন মিলি বেগম বাদী হয়ে আমতলী থানায় সাইদুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আমতলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর ইসলাম বলেন, গৃহবধূ পলি বেগমের কব্জি বিচ্ছিনের ঘটনায় মামলার পর অভিযুক্ত স্বামী সাইদুর রহমান মৃধাকে শনিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।