বাগমারায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি ডাঃ আব্দুল বারীর অভিনন্দন
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।ফেসবুক পোস্টে এমপি ডা. আব্দুল বারী সরদার উল্লেখ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের

01830 393439
কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার চমৎকার প্রতিফলন ঘটেছে এই সাফল্যে।মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন শিক্ষার্থীদের আগামীর পথচলাকে আরও সুন্দর ও সফল করে তোলেন।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও শ্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত হোক। আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তারাই হবে জাতির আরাধ্য।এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রতিটি ধাপে সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন