সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ,র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, র্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

01830 393439
সোমবার ২৯ জুন বিদ্যালয় প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রথমে বিদ্যালয়ের গেট থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে সিদ্দিশী উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষার্থীরা “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা লেখা প্ল্যাকার্ড বহন করে।
পরে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির ফল ও বন গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবিলায় ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। বৃক্ষই পারে আমাদের পরিবেশ রক্ষা করতে। তাই শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছের অভিভাবক হোক।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, আমরা এখন থেকে নিজেরা গাছ লাগাবো এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবো। পরিবেশ বাঁচাতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন