বর্ণাঢ্য আয়োজনে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) ২০২৬ খৃষ্টাব্দ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিলনমেলা সম্পন্ন হয়।

০১৮৩০ ৩৯৩৪৩৯
সংগঠনের সভাপতি জামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ও সংগঠনের উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।

০১৮৩০ ৩৯৩৪৩৯
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের অহংকার। সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম এবং এই ঐতিহ্যকে ধারণ করে চাটগাঁইয়্যা নওজোয়ান যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং চসিকের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ্যাপক ড. মোহিত উল আলম (ডীন, কলা অনুষদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়)

জাহিদুল করিম কচি (সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব)
সফিকুর রহমান স্বপন (যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি)
এস এম সাইফুল আলম (সভাপতি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন)
শওকত আলি (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন)
জনপ্রিয় সংগীত শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান রানা এবং রিয়াজ ওয়ায়েজ।
সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ (কালচারাল সেক্রেটারি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি)
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, লায়ন মুছা বাবলু, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, জাফর ইকবাল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মঞ্জুর আলম, আবুল কালাম, ওমর আলী রনি, আফরোজ সুলতানা শিউলি, আঁচল চক্রবর্তী, আহমেদ নূর মাসুদ, দোস্ত মোহাম্মদ, সহিদুল হক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের যুগ্ম সম্পাদক আনোয়ার হায়দার রাজিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর-এর প্রাণবন্ত ও যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।
বিচিত্র সাংস্কৃতিক আয়োজনে সাজানো এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান এবং লোকনৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে চট্টগ্রামের প্রাচীন কৃষ্টি ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়। সব মিলিয়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



আপনার মতামত লিখুন