বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন ও বিশেষ দোয়া মাহফিল
আজ ২১ মার্চ ২০২৬ বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

০১৮৩০ ৩৯৩৪৩৯
উক্ত পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেম মাওলানা মোঃ মেহেদী হাসান। নামাজ পরবর্তী বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ এবং আগামী দিনগুলোতে সুন্দর ও নিরাপদ জীবন কামনায় কান্নায় ভেঙে পড়েন।

০১৮৩০ ৩৯৩৪৩৯
এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম, জাসাস দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং

ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন। নামাজ শেষে নেতৃবৃন্দ উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।



আপনার মতামত লিখুন