খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কুরআন সফত ও মোবাইল ফোন নাম্বার না দেওয়ায়

যশোরের চৌগাছাতে জামাত নেতার হাতে বিএনপি কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
যশোরের চৌগাছাতে জামাত নেতার হাতে বিএনপি কর্মী আহত

যশোরের চৌগাছা উপজেলার জামাত নেতার হাতে বিএনপি কর্মী আহত।

যশোরের চৌগাছা উপজেলার ০৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ০১ নং ওয়ার্ড বিএনপির কর্মীকে মারধর করেন জামাতের উপজেলা র নেতা গোলাম মোর্শেদ এর নেতৃত্বে


জামাতের মহিলা কর্মীদের কে কুরআন শরীফ এর সফত করানো, ভোটার আইডি ও মোবাইল নাম্বার সংগ্রহ করতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানাযাই, উপজেলা জামাতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ এর নেতৃত্বে,নায়েবে আমীর মাওলানা নুরুজ্জামান, নুরুল মাওলানা,নিয়ামতপুরের মন্টু,  আওয়ামীলীগের শওকত গ্রাম্য ডাক্তার, সে এখন জামাত করে, বড় নিয়ামতপুরের নুরইসলাম রাজমিস্ত্রির ছোট ভাই আমিরুল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৬৫-৭৫ জন নেতা কর্মী নিয়ামতপুর গ্রামে যান।

মুক্তার হোসেন বলেন , আমার কোনও অপরাধ নাই গত কাল ( ২৭ জানুয়ারী) প্রায় ১২ টার সময় জামাতের কুরআন শরীফ হাতে ১০-১৫ জন মহিলা কর্মী আমার বাড়ির পাশে এসে ভোটার আইডি ও মোবাইল নম্বর নিতে চাইলে আমি তাদের বলি এটা কেন দেবো, তখন ওরা বলে দেন কোনও সমস্যা নেই, তখন আমি বলি সমস্যা তো আছে বয়স তো কম হলোনা ভোটার আইডি ও মোবাইল নাম্বার দেবোনা , এটা কোনও ভোটে কেউ চাইনা, ওই মহিলা কর্মী আমাকে বলে আপনি বেশি বোঝেন, ওই সময় আমি তাদের কে বলি তোমাদের স্বামীর ভাত রান্না না করে এই সব করে বেড়াচ্ছ,কারণ ওই সময় হলো দুপুরের খাওয়া সময়,আমি কিছুই দেবোনা। বলে আমি মাঠে চলে যাই পরে মাঠ থেকে ফিরে দেখি গোলাম মোর্শেদ সহ তার গুন্ডা বাহিনী আমাকে ও ভোলা চাচা এবং লোকমান চাচাকে খুঁজতাছে

আমি নিজেই ওদের কাছে যাই এবং সঠিক টা বলার চেষ্টা করি কিন্তু আমার কোনও কোথা না শুনে গোলাম মোর্শেদ আমাকে হাত পা কেটে ও পুলিশে দেবার এমনকি মেরে ফেলার হুমকি দেয় আর ভোলা চাচাকে, আমার চাচা লোকমান, এবং হানেফ কে মারতে গেলে দৌড়ে পালায় এ যাই কিন্তু আমি পালাই নাই এবং সত্য ঘটনা বলার চেষ্টা করলে কোনও কথা না শুনে আমাকে মারধর শুরু করেন জামাত নেতা আমিরুল ।

আমিরুল ইসলাম পিতা: আব্দুল আলিম, গ্রাম: নিয়ামতপুর ,সে উপজেলা জামাতের আমীর গোলাম মোর্শেদ এর হুকুমে একই গ্রামের আমসার আলীর ছেলে মুক্তার হুসাইন কে মারধর করেন আমিরুল নামের জামাত ইসলামীর নেতা।

এমনকি গোলাম মোর্শেদ এর মতো মানুষ আমাদের বিএনপি নেতা কর্মী দেরকে মেরে ফেলবে বলে বার বার বলতে থাকে এবং বলে আমাদের কোনও বাপ নাই যে আমাদের রক্ষা করে।

জামতের মহিলা কর্মীরা কুরআন শরীফ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওয়াদা করাচ্ছেন , ভোটার আইডি ও মোবাইল ফোন নাম্বার ও নিচ্ছেন

গোলাম মোর্শেদ অকথ্য খারাপ ভাষায় গালি গালাজ করে এমনকি বলা নায়েম, ভোলা, মুক্তার , সাগর নামের বিএনপির কর্মীকে হাত কেটে নেওয়া, ও প্রাণনাশের  বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন।

জামায়াতের উপজেলা আমীর গোলাম মোর্শেদ ও নায়েবে আমীর নুরুজ্জামান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সমগ্র উপজেলা সন্ত্রাসী রাজত্ব কয়েম করছে, যেকোনো ইউনিয়ন এ গিয়া মানুষকে হুমকি ধমকি দিচ্ছে এই গোলাম মোর্শেদ বাহিনী, তারমত এমন সন্ত্রাসীকে কিভাবে জামাতের মতো একটা দল এত বড় পদ দিলো

কথিত আছে জামাতের এই নেতা র নামে তার রাজনৈতিক জীবন থেকেই তিনি একজন বিতর্কিত মানুষ, তিনি সবার সাথেই বিবাদে জড়িয়ে পড়েন। উপজেলা বাসি এই মোর্শেদ কে অপছন্দ করেন মন থেকে।

জামাতের নেতা নুরুল মাওলানার কাছে জানতে চাইলে বলেন এটা একটা ভুল বুঝা বুঝি এটা মীমাংসা হয়ে গেছে।

চৌগাছা থানা অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেননি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

উপজেলার বিএনপি নেতৃবৃন্দ সরব ভূমিকা বলে জানা গেছে।কিন্তু কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজো মান আছে ।বিএনপির নেতা জহুরুল ইসলামের গ্রামের ঘটনা সুতরাং তিনি এটা মৌখিক ভাবে মীমাংসা করেছেন।

এলাকার মানুষ জামাতের এই কর্ম কান্ডতে হতাশা প্রকাশ করেন ।

 

গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে‘স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ের শামসুদ্দিন সুপার মার্কেট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

ফাইনাল ম্যাচে মুখোমুখি Final B-1 ও Final B-2 দল। খেলাকে ঘিরে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের প্রতিনিধি ছেলে মোঃ গনি হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , ইউপি সদস্য ঈমাইনুল বিশ্বাস, ইউপি সদস্য টিপু সুলতান, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আয়োজক কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন,রবিউল ইসলাম বাবু ও সুইট আহমেদ। সার্বিক সহযোগিতায় করেছেন আবুল কাশেম ও রনি আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন B-1 বোয়ালিয়া দলকে ট্রফিসহ ১৪ হাজার টাকা নগদ অর্থ, রানার্সআপ B-2 রহনপুর দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গনি হামিদ চৌধুরী।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।