বিলাইছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির উদয়োগে কার্বারী-হেডম্যানদের জরুরি আলোচনা সভা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় বিলাইছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে স্থানীয় কার্বারী ও হেডম্যানদের নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ে ভোটার উপস্থিতি বাড়ানো এবং দীর্ঘ ১৬-১৭ বছর পর সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য
সভার প্রধান অতিথি সাক্রাছড়ি ১২০ নং মৌজার হেডম্যান রমা কান্ত আমু তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, “বিগত ১৬-১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি।” তিনি সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ এবং ‘হ্যাঁ-না’ ভোটের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি কেরনছড়ি ১২৭ নং মৌজার হেডম্যান সুনিত জ্যোতি চাকমা বলেন, প্রতিটি ভোটের মূল্য অপরিসীম, তাই ভোটের গুরুত্ব সম্পর্কে বার্তা তিনি প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তনা তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনপি নেতৃবৃন্দের আশাবাদ
উপজেলা বিএনপি সভাপতি ও সভার সভাপতি মোঃ আঃ সালাম ফকির ভোটারদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ সময় পর এবার মানুষ মন খুলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কার্বারী এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবু জয়সিন্ধু চাকমা উল্লেখ করেন যে, কার্বারী সমিতির ভাতা তৃতীয়বারের মতো চালু করেছিলো মরহুমা বেগম খালেদা জিয়া এবং তিনি আরো বলেন আজকের সভার মূল লক্ষ্যই হলো ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করা।
কার্বারী ও স্থানীয় প্রতিনিধিদের সমস্যা ও দাবি
উন্মুক্ত আলোচনায় মল্লিকা কার্বারী, তমা কার্বারী, মঙ্গলী চাকমা এবং কল্প রঞ্জন চাকমা কার্বারীসহ অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন। তারা জানান:
* এলাকার মানুষের মাঝে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ রয়েছে।
* যাতায়াত সমস্যা: ধুপশীল, শালবাগান ও ঢেবার মাথাসহ দুর্গম এলাকার ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়ার সমস্যাটিই প্রধান বাধা।
* পরিবহন সহায়তা: বিটুময় চাকমা কার্বারী জানান, প্রায় ১৮৩৪ জন ভোটারের যাতায়াতের জন্য ‘নৌকা বা বোট’ প্রয়োজন।
* শান্তিময় কার্বারী ও শান্তিলাল কার্বারী দুর্গম এলাকার ভোটারদের খাওয়া-দাওয়া ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
সভার সমাপ্তি ও সঞ্চালনা
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু-র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান সিকদার, সহ-সভাপতি সামশু তঞ্চঙ্গ্যা, সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইসহাক এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পাক্কু চাকমা।
কার্বারী সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা এমন আয়োজনের জন্য উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটারদের জন্য একটি যাতায়াত বোটের ব্যবস্থা করা গেলে উপস্থিতির হার বহুগুণ বৃদ্ধি পাবে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন