খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

নিহত শিশু সাজিদের জানাযা ও দাফন সম্পূর্ণ হয়েছে

মো: এরশাদ আলী, রাজশাহী
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
নিহত শিশু সাজিদের জানাযা ও দাফন সম্পূর্ণ হয়েছে

দুই বছরের অবুঝ ফুটফুটে ছোট্ট শিশু নাম তার সাজিদ। গ্রাম: কোয়েল হাট পুর্ব পাড়া, ইউনিয়ন: পাঁচন্দর, থানা: তানোর, জেলা: রাজশাহী। মায়ের নাড়িছেঁড়া বুকের ধন শিশু সাজিদ অকালেই চলে গেলেন পৃথিবীর মায়া ছাড়িয়ে। মা-বাবার খুব আদরের ছিল শিশু সাজিদ। দুই বছর বয়সেই সাজিদ মা-বাবার ও দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে মা-বাবা ও সবাইকে কাঁদিয়ে এবং পুরো বিশ্ব বাসীকে নতুন রুপে জানিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে না ফেরার জগতে চলে গেলেন, মারা গেলেন ছোট্ট শিশু সাজিদ। জানা যায় যে গত ১০ই ডিসেম্বর দুপুর ১২ টার দিকে শিশু সাজিদ তার আদরের মায়ের সাথে বাড়ির পাশে মাঠে বেড়াতে যান। এই যাওয়া যে সাজিদের শেষ যাওয়া হবে তা আগে ছোট্ট শিশু সাজিদ, তার মা এবং কারও তো তা জানার কথা না, জানা সম্ভব না। এমন হৃদয় বিদারক ঘটনা কেউ তো আশা করেন না। সাজিদ অকালে চলে যাওয়ার কারণ হলো-

সাজিদ মায়ের সাথে যাওয়ার রাস্তার সাথেই ছিল মটর পাম্পের পাইপের মিনিমাম ৯০ ফিট গভীর গর্তের মরন ফাঁদ। এই ৯০ ফিট মটর পাম্পের সরু পাইপের গর্ত পুরোপুরি ছিল অনিরাপদ ফাঁকা। অবুঝ শিশু সাজিদ খড় পড়ে থাকা রাস্তা মনে করে পা দিলে মুহূর্তেই সাজিদ গর্তের ভিতর পড়ে যায়। সাজিদ গর্তে পড়ে মা-মা বলে ডাক দিলে পাশে থাকা মা দৌড়ে এসে বুঝতে পারেন তাঁর নাড়িছেঁড়া বুকের ধন সাজিদ মুহুর্তেই গর্তের নিচে চলে গেছে। মায়ের আর্তনাদ শুনে এলাকা বাসী ও ফায়ার সার্ভিসের অদম্য সাহসী ও পরিশ্রমী চৌকশ টিম ছুটে আসেন এবং গত ১০ই ডিসেম্বর পুরো দিনরাত এবং ১১ই ডিসেম্বর পুরো দিন ও রাত নয়টা পর্যন্ত একটানা মাটি কাটা মেশিন দিয়ে কঠোর পরিশ্রম করে প্রায় ৫০ ফিট মাটি খুঁড়ে ১১ই ডিসেম্বর রাত নয়টার পরপরই সাজিদ কে গর্ত থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার সাজিদ কে মৃত ঘোষণা করেন। উদ্ধার অভিযান দেখতে এবং সাজিদ কে কোলে ফিরে পেতে সাজিদের মা-বাবা এবং হাজার জনসাধারণ জড়ো হয়েছিলেন। উদ্ধার অভিযান চালানোর সময় তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান, তানোর উপজেলার ভুমি কর্মকর্তা, তানোর থানার অফিসার ইনচার্জ, তানোর থানা পুলিশ, জেলাা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্বর্তন কর্মকর্তা, সেনাবাহিনী এবং ডিআইজি শাজাহান উদ্ধার অভিযান পরিদর্শন করেন। সকল কর্মকর্তা সাজিদের মা-বাবার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।সেই সাথে সকল কর্মকর্তা গণ মটর পাম্পের এমন বড় অনিয়ম যেন কোথাও আর না হয় এবং সেই সাথে মটর পাম্পের মালিক কছিরের ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। সাজিদের মা-বাবা এবং জনসাধারণও এমন আশ্বাস দ্রুত বাস্তবায়ের জোর দাবি করেন।

আজ ১২ই ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটে নিহত সাজিদের জানাযার নামাজ শেষে দাফন সম্পূর্ণ হলো। সাজিদের জানাযায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। সকলেই সাজিদের জন্য কান্না হৃদয়ে মন থেকে দোয়া কামনা করেন। জানাযার নামাজ শেষে সাজিদের পিতা রাকিবুল ইসলাম বুক ভরা কষ্ট নিয়ে নিজের কাঁধে করে ছেলে সাজিদের মৃত দেহ খাটলিতে করে বহন করে নিয়ে যান কবর স্হানে। নিহত সাজিদের পিতা নিজে কবরে নেমে মৃত ছেলে সাজিদ কে নিজ হাতে কবরে শুইয়ে দেন। বাবা রাকিবুল সহ উপস্থিত সকলে মৃত সাজিদের কবরে দুই হাত দিয়ে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ করেন। মাটি দেওয়া সম্পূর্ণ হলে মৃত ছোট্ট সাজিদের জন্য বাবা সহ সকলেই দুই হাত তুলে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। এই সময় বাবা রাকিবুল সহ উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত সাজিদ কে কবর দেওয়া ও দোয়া প্রার্থনা শেষে বাবা সহ নিজ আত্মীয় স্বজন ও জনসাধারণ সকলেই ভারাক্রান্ত মনে কবর স্হান ত্যাগ করেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।