চট্টগ্রাম-১৩ আসনে জুবাইরুল আলম মানিকের ব্যাপক গণসংযোগ, উন্নয়ন ও দু’র্নী’তি’মু’ক্ত এলাকার অঙ্গীকার
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী জুবাইরুল আলম মানিক সম্প্রতি আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
এ সময় তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন এবং জানান, এলাকার যেসব মিল-কারখানা রয়েছে সেখানে স্থানীয় বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে।
গণসংযোগে জুবাইরুল আলম মানিক বলেন, “আমি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর মত নই যে ভোট পাওয়ার পর মাঠে-ঘাটে আর দেখা যাবে না। আমি সব সময় এলাকাবাসীর সঙ্গে থাকব, তাদের নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “যদি এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে কর্ণফুলী–আনোয়ারাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব। দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”



আপনার মতামত লিখুন