খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

*চান্দগাঁও থানা পুলিশের অভিযানে “শয়তানের নিঃশ্বাস

(DEVIL’S BREATH)” কৌশলে প্রতারণার মাধ্যমে স্বর্ণলংকার ও নগদ টাকা আত্মসাৎকারী দুই প্রতারক গ্রেফতার ও ৯(নয়) ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
(DEVIL’S BREATH)” কৌশলে প্রতারণার মাধ্যমে স্বর্ণলংকার ও নগদ টাকা আত্মসাৎকারী দুই প্রতারক গ্রেফতার ও ৯(নয়) ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার

সিএমপির চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ৯ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বাদী জাফরিন হাসান (৩২), পিতা—মৃত মো. ফেরদৌস, মাতা—সামশুন নাহার বেগম, সাং—দিঘীর উত্তর পাড়, জাফরাবাদ, হামজা বাড়ি, থানা—চন্দনাইশ, জেলা—চট্টগ্রাম; বর্তমানে চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকা, রোড নং-০২, লতিফ সুফিয়া টাওয়ার, ৫ম তলায় বসবাস করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, জুবলী রোড শাখায় কর্মরত। তার স্ত্রী নাওজিয়া সিহাম নোহা (২৫) বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার দিন ২৮শে আগস্ট ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১২:৫০ ঘটিকার সময় বাদীর মা সামশুন নাহার বেগম (৬০) বাসা থেকে সবজি কেনার উদ্দেশ্যে বাইরে যান। আনুমানিক ০১:১০ ঘটিকার সময় তিনি চন্দ্রিমা আবাসিক এলাকা, রোড নং-০২, লতিফ সুফিয়া টাওয়ারের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার সঙ্গে কথা বলেন। তারা নিজেদের মালেক শাহ দরবার শরীফ থেকে আগত বলে পরিচয় দিয়ে বাদীর চাকরি ও স্ত্রীর অসুস্থতা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে। তাদের কথায় সরল বিশ্বাসে বাদীর মা বাসায় ফিরে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ সংগ্রহ করে নিয়ে আসেন এবং তা প্রতারকদের হাতে তুলে দেন। তিনি ৪টি স্বর্ণের চেইন (ওজন ২ ভরি), ৮টি আংটি (১ ভরি ৮ আনা), ৪ জোড়া কানের দুল (২ ভরি), ২ জোড়া বালা (২ ভরি ৮ আনা), ১টি গলার হার (২ ভরি) এবং ২টি লকেট (৮ আনা)—মোট ১০ ভরি ৮ আনা স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১৭,৮৫,০০০ টাকা) ও নগদ ৫,০০,০০০ টাকা একটি শপিং ব্যাগে ভরে প্রতারকদের দেন। তারা ব্যাগটি নিয়ে রিকশাযোগে দ্রুত সরে যায়। পরে বাদী বাসায় ফিরে ঘটনাটি জানতে পেরে চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় চান্দগাঁও থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৯/২০২৫ ইং, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।

এপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানার নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার সদর থানাধীন লক্ষীপুরা কলাবাগান, নুর জাহানের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ০৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত ৪:০০ ঘটিকায় ১নং আসামী মো. আব্দুল মালেক (৭৫), পিতা—মৃত রাজা মিয়া, মাতা—মৃত মোমেনা খাতুন, সাং—আদুনগর, রাজা মিয়ার বাড়ি, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম (বর্তমানে গাজীপুরে অবস্থানরত) কে গ্রেফতার করে।

১নং আসামীর স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে আরও অভিযান চালিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন নীলনগর এলাকার বনলতা জুয়েলার্স থেকে ২নং আসামী সুকুমার রঞ্জন ঘোষ (৪৫), পিতা—মৃত অনিল ঘোষ, মাতা—মায়ারানী ঘোষ, সাং—কোনাবাড়ী, থানা—কোনাবাড়ী, জেলা—গাজীপুরকে গ্রেফতার করা হয়। ০৮ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০:২০ ঘটিকার সময় বনলতা জুয়েলার্সে অভিযান চালিয়ে ১নং আসামীর দেখানো ও ২নং আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ক) কানের দুল ৩২টি, খ) লকেট ৪টি, গ) গলার চেইন ১২টি,
ঘ) আংটি ৩৪টি —মোট ওজন ৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী মো. আব্দুল মালেক (৭৫) স্বীকার করে যে, তিনি গত ৪০ বছর যাবৎ “শয়তানের নিঃশ্বাস (Devil’s Breath)” নামক এক ধরনের কৌশল ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ করে আসছেন। সিডিএমএস পর্যালোচনায় আসামী মো. আব্দুল মালেক (৭৫) বিরুদ্ধে একাধিক মামলা তথ্য পাওয়া যায় ।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।