খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

ব্যবসায়ীদের ভরসার জায়গায় পৌঁছাতে চাই : জসিম উদ্দিন চৌধুরী

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
ব্যবসায়ীদের ভরসার জায়গায় পৌঁছাতে চাই : জসিম উদ্দিন চৌধুরী

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও আসন্ন চট্টগ্রাম চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের প্রার্থী জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। ব্যবসায়ীদের জন্য আমরা আওয়াজ তুলবো, তাদের সমস্যার সমাধান করবো। ব্যবসায়ীরা নিশ্চয়তা চায়— আমরা সেই ভরসার জায়গায় পৌঁছাতে চাই। ভোটে বিজয়ী হলে তাদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবো।

তিনি আরো বলেন, চট্টগ্রাম চেম্বারের জন্য যে দুর্নাম ছড়িয়ে গেছে তা মুছে হারানো সুনাম ফিরিয়ে আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বিগত ২৬ অক্টোবর ২০২৫ ইং রোজ রোববার পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের লিডার এস. এম. নুরুল হক।
সঞ্চালনায় ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর।

সভাপতির বক্তব্যে এস. এম. নুরুল হক বলেন, চট্টগ্রামে এখন ব্যবসায়িক পরিবেশ নেই। ব্যবসা না হলে চট্টগ্রাম বন্দরও অচল হয়ে যাবে। ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স নিয়ে নানা হয়রানিতে পড়ছেন— এসব সমস্যার সমাধান করা হবে।

তিনি জানান, চট্টগ্রাম চেম্বারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সেবা ও একটি আধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হবে, যাতে ব্যবসায়ীরা দ্রুত তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পান। এছাড়া একটি আন্তর্জাতিক মানের এক্সিবিশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে যারা চেম্বারের নেতৃত্বে ছিলেন, তারা ব্যবসায়ীদের নয়, নিজেদের স্বার্থে কাজ করেছেন। আমরা সেই পারিবারিক চেম্বারের ধারা ভাঙতে চাই। আমাদের লক্ষ্য নিজের উন্নয়ন নয়, ব্যবসায়ীদের উন্নয়ন। ভোটে নির্বাচিত হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার আন্দোলন চেম্বার থেকেই শুরু হবে।

সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক নূ ক ম আকবর হোসেন, মোস্তাক আহমেদ চৌধুরী, মো. আরিফ হোসেন, মো. আবচার হোসেন, মো. কামরুল হুদা, মোহাম্মদ রফিকুল ইসলাম, কাজী ইমরান এফ. রহমান, এস. এম. কামাল উদ্দিন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী, মোহাম্মদ মুছা, সৈয়দ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার শহিদুল আলম ও স্থপতি আশরাফুল ইসলাম সোভন প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বার শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি চট্টগ্রামের প্রতিনিধিত্ব করে। চট্টগ্রাম চেম্বারকে বিশ্বমানের সংগঠনে রূপান্তর করতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। সকল শ্রেণির ব্যবসায়ীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

তারা আরও বলেন, দেশের প্রধান বন্দর চট্টগ্রামে হলেও বন্দরের আয় থেকে চট্টগ্রামের উন্নয়নে কোনো লেভি পাওয়া যায় না। ব্যবসায়ীরা ‘ওজন স্কেল’ সমস্যায় জর্জরিত। সড়কে নিরাপত্তাহীনতা চরমে; মালামাল চুরি হলেও মামলা নেয় না পুলিশ, উল্টো ব্যবসায়ীদের হয়রানি করে।

ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন, চট্টগ্রাম চেম্বারের সদস্যরা গত ১৭ বছর ভোট দিতে পারেননি। কোটা পদ্ধতিতে নেতৃত্ব বণ্টন করা হয়েছিল— এবার যেন কেউ কোটার মাধ্যমে নেতৃত্বে আসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, চট্টগ্রামে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটি কাজে লাগানো যাচ্ছে না। এজন্য চট্টগ্রাম চেম্বারে একটি গবেষণা সেল (রিসার্চ সেল) গঠন করা জরুরি।।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।