দারুক্ত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের দামার মোড়ে অবস্থিত দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করা হয় এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বেদদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহাজ্ব মোঃ নওশের ওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রত্যেক সন্তানকে সর্বপ্রথম কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে এরপর তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে তারা দুর্নীতিবাজ ঘুষখোর হবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নীল এর ফুলবাড়ী প্রতিনিধি পাভেল ইসলাম, নূরানী তালিমুল কুরআন বোর্ডের দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মাওঃ মুখতার হোসেন,মুফতী গোলাম রব্বানী, মাওলানা আবু তালহার রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ এন্তাজুল ইসলাম, মাদ্রাসা পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অত্র প্রতিষ্ঠানে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি করানোর আহবান জানান।



আপনার মতামত লিখুন