খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

সিএমপির ওসি বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে নারী হয়রানির অভিযোগ উঠেছে।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম।।
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
সিএমপির ওসি বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে নারী হয়রানির অভিযোগ উঠেছে।

বন্দরনগরী চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা যেন এখন সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের একটি নাম। এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং এমনকি নারী পুলিশ সদস্যদের যৌন হয়রানির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে।

তার কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও শংকা।

অনুসন্ধানে জানা গেছে, ওসি বাবুল আজাদ ডবলমুরিং থানায় যোগদানের পর থেকেই একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, গত বছর জুলাই মাসে দেশব্যাপী সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে তিনি এক নতুন ধরনের ‘মামলা বাণিজ্যে’ নামেন। আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও ছাত্রহত্যার মামলায় এলাকার বহুনিরাপরাধ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আসামি করার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আগ্রাবাদের কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের অনেককেই ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়।
বলা হয়, টাকা না দিলে ছাত্রহত্যার মামলায় আসামি করে দেওয়া হবে। জীবন ও সম্মান বাঁচাতে আমরা সর্বস্বান্ত হয়েছি। ভয়ে কেউ মুখ খোলার সাহস পাই না।”

শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে এসআই ও এএসআইদের নানাভাবে চাপ প্রয়োগ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগও রয়েছে ওসি বাবুল আজাদের বিরুদ্ধে।

ডবলমুরিং থানা এলাকাটি মাদক কারবারের জন্য অন্যতম রুট হিসেবে পরিচিত হলেও ওসির নেই কোন জোরালো ভূমিকা। একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওসি বাবুল আজাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা নেন তিনি। মাসোয়ারার বিনিময়ে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কারবার চালিয়ে যাচ্ছে বলে স্হানীয়রা আমাদের প্রতিনিধিকে জানান। মাঝেমধ্যে লোক দেখানো কিছু অভিযান চালানো হলেও বড় কোনো মাদক কারবারি কখনও ধরা পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকার যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওসি বাবুল আজাদের বিরুদ্ধে নৈতিক অভিযোগটিও বেশ গুরুতর। থানার অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, তিনি তার কার্যালয়ে নারী পুলিশ কনস্টেবলদের ডেকে নিয়ে প্রায়ই কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেন। তার ভয়ে নারী সদস্যরা সবসময় ইতটস্থ থাকেন।

অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওসি বাবুল আজাদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি বিভাগীয় মামলা হয়েছিল। সেই মামলার তদন্ত এখনও চলমান। এমন একজন কর্মকর্তার গুরুত্বপূর্ণ থানার দায়িত্বে থাকা নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেই প্রশ্ন উঠেছে।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ওসি বাবুল আজাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারাও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

এই নীরবতা ভুক্তভোগীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, ওসি বাবুল আজাদের ক্ষমতার দাপট এতই বেশি যে, তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করলে জীবননাশের হুমকি রয়েছে। তাই তারা একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

একাধিক মানবাধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যখন এমন ধারাবাহিক ও গুরুতর অভিযোগ ওঠে, তখন তাকে দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাদের মতে, অবিলম্বে ওসি বাবুল আজাদকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা প্রয়োজন। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থা ফিরে আসে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধেই যদি অনিরাপত্তার অভিযোগ ওঠে, তবে বিচার চাইবার আর জায়গা থাকে না। ডবলমুরিং থানার এই পরিস্থিতি পুরো পুলিশ বাহিনীকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অভিযোগগুলোকে কতটা গুরুত্বের সাথে নেয় এবং ন্যায়বিচারের পথ সুগম করে।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।