কপোতাক্ষ নদের পানিতে ডুবে চৌগাছার শিশুর মৃত্যু
যশোর জেলার চৌগাছা থানাধীন নারায়নপুর ইউনিয়ন এর হাজখানা গ্রামস্থ শোয়েব হাসান বাড়ির উত্তর পাশে কপোতাক্ষ নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
অদ্য ইং ০৮/০৬/২৫ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় শোয়েব হাসান (১০) পিতা কোরবান মিয়া, সাং নওদাপাড়া, থানা কোতোয়ালি, জেলা যশোর। যশোর জেলার চৌগাছা থানাধীন নারায়নপুর ইউনিয়ন এর হাজরাখানা গ্রামস্থ নানা ডাবলু রহমান (৬২), পিতা মৃত মহোর আলী এর বাড়ি বেড়াতে এসে গোসল করার উদ্দেশ্যে নানা বাড়ির উত্তর পাশে কপোতাক্ষ নদীতে অসাবধানতাবশত নদীর গভীরে চলে যায়। পরবর্তীতে শোয়েব হাসান এর সাথে গোসল করতে যাওয়া ছেলেরা শোয়েব হাসানের নানা সহ বাড়ির লোকজনদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খোঁজাখুঁজির এক পর্যায়ে শোয়েব হাসানকে পেয়ে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার শোয়েব হাসানের দেহ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শোয়েব হাসানের মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চৌগাছাতে রয়েছে এ বিষয়ে এলাকাবাসী চৌগাছা থানায় সংবাদ প্রেরন করেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মতামত লিখুন