খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যশোরে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক

আর আহম্মেদ
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
যশোরে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক

Fire crews on the scene of a small garage fire that was quickly entinguished.

শুক্রবার ( ৯ মে) সকাল চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের কয়ার পাড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান

যশোর সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন,বলরামপুর মধ্যপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লাল্টু।
তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মএর সাথে জড়িত । এমনকি সরকার পতনের পরও তারা শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

জানা গেছে,গত বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার কানাইতলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। ঘটনার সাথে আটক ৪ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে‘স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ের শামসুদ্দিন সুপার মার্কেট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

ফাইনাল ম্যাচে মুখোমুখি Final B-1 ও Final B-2 দল। খেলাকে ঘিরে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের প্রতিনিধি ছেলে মোঃ গনি হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , ইউপি সদস্য ঈমাইনুল বিশ্বাস, ইউপি সদস্য টিপু সুলতান, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আয়োজক কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন,রবিউল ইসলাম বাবু ও সুইট আহমেদ। সার্বিক সহযোগিতায় করেছেন আবুল কাশেম ও রনি আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন B-1 বোয়ালিয়া দলকে ট্রফিসহ ১৪ হাজার টাকা নগদ অর্থ, রানার্সআপ B-2 রহনপুর দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গনি হামিদ চৌধুরী।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।