খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

সভায় সিদ্ধান্ত গ্রহণ

১ লা মে ঢাকায় শোডাউন করবে বিএনপি

শামীম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১ লা মে ঢাকায় শোডাউন করবে বিএনপি

আগামী ১লা মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। ওইদিন দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে।

আজ মঙ্গলবার ২২ এপ্রিল ,বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে এক যৌথসভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভা শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ১লা মে মহান শ্রমিক দিবস। এমনই এক দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন যে, আমি নিজের একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত। তার হাত ধরেই প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শ্রমিক দল মহান ‘মে দিবস ‘ উপলেক্ষ্যে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে কয়েকটি প্রস্তুতি মিটিং হয়েছে। উপকমিটিও গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপির মহাসচিবের উপস্থিতিতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা করেছি। কীভাবে সমাবেশ শান্তিপূর্ণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের প্রথম বিজয়ের দিন মহান মে দিবস। এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারবো। এই সমাবেশে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী জেলা সমূহের প্রতিনিধিরাও উপস্থিত হবেন। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করছি।

নজরুল ইসলাম খান বলেন, মহান মে দিবসে আমরা বিশাল সমাবেশ করতে চাই। দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় আমরা আশা করছি জনদুর্ভোগ কম হবে। বেলা ২ টায় সমাবেশ শুরু হবে। আমরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি করার চিন্তা করেছিলাম। কিন্তু তিনি খুব সুস্থ নন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নাই। কারণ মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ এবং এই দাবির বিজয়ের যে লড়াই ছিল মে দিবসের লড়াই। এর বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক ৮ ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। ব্রিটিশ-ভারতে আমলে ভারতবর্ষ একটা ডোমিনিয়নের মর্যাদায় আইএলও’র সদস্য ছিল এবং এই প্রথম ওয়াশিংটন কনভেনশনর অনুমোদন করে।

নজরুল ইসলাম খান বলেন, আজকে অনেক শিল্প-কারখানায় দৈনিক আট ঘণ্টারও বেশি কাজ করা হয়, অনেক ক্ষেত্রে বিনা বেতনে। কাজেই শ্রমিকদের অন্যান্য যেসব দাবি স্বাধীনভাবে সংগঠন করা, স্বাধীনভাবে দর কষাকষি করার অধিকার ও তার‌ ন্যায্য মজুরির অধিকারের পাশাপাশি মে দিবসের মূল দাবি দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদায়ের বিষয়টাকে সামনে রেখেই এবার মে দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমজীবী মানুষের কতগুলো মৌলিক দাবি জনগণের সামনে উত্থাপন করবে। গণমাধ্যমে তা যথাযথ প্রচার হবে বলে আমরা বিশ্বাস করি।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম, মো. ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহবায়ক আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জাসাসের হেলাল খান, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহানগর দক্ষিণের সুমন ভুইয়া ও বদরুল আলম সবুজ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।