ফুলবাড়ীতে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্র পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীত, নৃত্য, কুইজ প্রতিযোগিতা, নাটিকা অনুষ্ঠিত হয়েছে। সনাতন কল্যাণ ট্রাষ্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শিবনগর ইউনয়নের বলিহারপুর গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাতটি ইউনিয়নের ৭০জন অংশগ্রহণ করেন।
এর মধ্যে গীতাপাঠ ও ভজন কীর্তন প্রতিযোগিতায় ৫০ জন এবং প্রণাম মন্ত্রপাঠে ২০ শিশু-কিশোর, কিশোরী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পঞ্চপ্রদিপ জালিয়ে অতিথিদের বরণসহ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

01830 393439
অনুষ্ঠানে সনাতন কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত।
এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন কল্যান ট্রাষ্ট এর সভাপিত ও শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা সুপারভাইজার চিরকুমার রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রতন চক্রবর্তী, পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দ্বিপেশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক দিপংঙ্কর রায়, পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার, শিবনগর ইউনিয়ন শাখার সভাপতি কনক রায় অপু।
অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় দুই থেকে তিন হাজার নারী-পুরুষ ভক্ত উপস্থিত ছিলেন। সবশেষে উপস্তিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন