ফুলবাড়ীতে বিষ প্রয়োগে ৪৫ হাঁসের মৃত্যুর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে বিষ প্রয়োগ করে হাঁস হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক খামারি।

01830 393439
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুজাপুর (কোচপাড়া) এলাকার মো. মোস্তাকুল হক খান অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন করে আসছেন। গত ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি দেখতে পান, তার হাঁসগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এবং কিছু হাঁস ছটফট করে মারা যাচ্ছে।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে তিনি জানতে পারেন, বিবাদী মো. সাজু ফকিরের জমিতে বিষ প্রয়োগ করা হয়েছে। ওই বিষমিশ্রিত পানি খাওয়ার কারণে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগকারীর দাবি। এ ঘটনায় ইতোমধ্যে প্রায় ৪৫টি হাঁস মারা গেছে এবং আরও কয়েকটি হাঁস অসুস্থ অবস্থায় রয়েছে।

০১৮৩০ ৩৯৩৪৩৯
অভিযোগকারীর দাবি, এতে তার আনুমানিক ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্বেও বিবাদীর জমিতে বিষ প্রয়োগের কারণে বিভিন্ন ব্যক্তির হাঁস-মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন