ফুলবাড়ী ও পার্বতীপুর তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস
দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং এলাকার সমস্যা, সুবিধা-অসুবিধা সরাসরি জনগণের কাছ থেকে শোনার জন্য এবং তা সমাধানের জন্য অফিস পাচ্ছেন সংসদ সদস্য এ.জেড.এম রেজানুল হক।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম মুরাদ এ সংক্রান্ত সরকারি আদেশ বা জিও সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জারি করা হয়েছে বলে জানান। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীকে সার্বিক সেবা প্রদানের জন্য সংসদ সদস্যের অফিস হিসাবে উভয় উপজেলার উপজেলা পরিষদের পুরাতন বা নতুন ভবনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন জানান, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পুরাতন অফিসকে সংসদ সদস্যের অফিস হিসাবে সাজসজ্জার কাজ শুরু করা হবে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্বে সকলের মতামকের জন্য দ্রুত আলোচনা সভা ডাকা হবে। অপরদিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান মুঠোফোনে জানান তিনি এ সংক্রান্ত চিঠি এখনো পাননি তবে উপজেলা পরিষদ নতুন ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্যের অফিসের জন্য একটি রুম নির্ধারণ করা হবে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন