খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কোতোয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
কোতোয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ।

বিয়ের প্রতিশ্রুতি ভেঙে শারীরিক সম্পর্ক,চট্টগ্রামে নারী নির্যাতন দমন আইনে মামলা

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীতে প্রেমের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হয়েছে মামলা,অভিযুক্ত যুবক দেশ ছাড়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে পরিবার।বিগত ২৬ জানুয়ারি বিকেল থেকে ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত নগরীর হোটেল লুসাইয়ে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

ভুক্তভোগী মুনিয়াত ১৯ বছর সে লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম মহানগর এলাকায় বসবাস করেন।অভিযুক্ত শাহরিয়ার মুক্তাদ তুষার ২৩বছর একই উপজেলার দক্ষিণ রতুবুল
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পূর্বে একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন।

মামলার সূত্রে জানা যায়,প্রায় দুই মাস ধরে মোবাইল মেসেঞ্জারের মাধ্যমে তাদের যোগাযোগ চলছিল। ২৬ জানুয়ারি বিকেল ৪টার দিকে তুষার মুনিয়াতকে ফোন করে চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী স্থান টেরিবাজারে দেখা করার অনুরোধ করেন এবং শপিং করানোর কথা বলেন। পরে তারা টেরিবাজার এলাকায় সময় কাটান এবং সন্ধ্যার পর সিনেমা প্যালেস মোড় হয়ে হোটেল লুসাইয়ের পঞ্চম তলার ৩৪ নম্বর কক্ষে ওঠেন।

বিজ্ঞাপনের জন্য কল করুন

এজাহারে উল্লেখ করা হয়েছে,রাত আনুমানিক ১১টা ৪০ মিনিট থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।পরবর্তীতে বিয়ের প্রসঙ্গ তুললে অভিযুক্ত অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর মুনিয়াত বিষয়টি পরিবারকে জানালে তারা বিষয়টি যাচাই করে ৬ই ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করেন।মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় নথিভুক্ত হয়েছে,মামলা নম্বর ৬/২০২৬।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন,ঘটনাটি সংবেদনশীল।অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।ডিজিটাল মেসেজ,কল লগ,সাক্ষ্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে।অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়েছে,তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তদন্ত কর্মকর্তা রাকিব হাসান গণমাধ্যম কর্মীদের বলেন,আমরা মাঠে কাজ করছি।প্রয়োজনীয় সহযোগিতা পেলে দ্রুত গ্রেপ্তার সম্ভব হবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে তা অস্বীকার করলে বিষয়টি আইনি প্রশ্নের জন্ম দেয়।প্রমাণের ভিত্তিতে এটি ধর্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। বিশিষ্ট আইনজীবী রেখা চৌধুরী বলেন,প্রতিটি মামলায় সম্মতি,প্রতারণা,প্রলোভন ও পরিস্থিতিগত প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়।প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমাজকর্মীরা বলছেন,তরুণদের মধ্যে অনলাইন যোগাযোগ বৃদ্ধি পেলেও আইনি সচেতনতার অভাব ঝুঁকি বাড়াচ্ছে।পারিবারিক তদারকি,মানসিক সহায়তা ও সম্পর্ক বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা জরুরি।একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন,সম্পর্কের ক্ষেত্রে সম্মতি, আইনি স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান নিশ্চিত করা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে,তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।পরিবার বলছে,তারা ন্যায়বিচার চান। এদিকে অভিযুক্ত দেশ থেকে পালাতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক নজরদারি জোরদার করেছে। চট্টগ্রামের এই ঘটনা প্রেম,প্রতিশ্রুতি,সম্মতি ও আইনি বাস্তবতার জটিল প্রশ্ন সামনে এনে দিয়েছে এবং তরুণ সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।