খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করে পুলিশ।

মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
নরসিংদীর শিবপুর ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন এর বাড়ি থেকে ৩৩১ টি পুরাতন গুলি উদ্ধার করে পুলিশ।

নরসিংদীর শিবপুর উপজেলায় পুটিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনের উঠান থেকে অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল প্রায় ১১ ঘটিকা সময় মাটিতে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গুলি মাটি খুঁড়ে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।

বিজ্ঞাপনের জন্য কল করুন

যানা যায়, ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলার সময় ক্রিকেট ব্যাট এর বাড়িতে মাটির নিচ থেকে একটি গুলি বের হয়ে আসে। তখন গিয়াস উদ্দিন মোল্লার ছেলে শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করিলে,পুলিশ এসে মাটি খুরে গুলি গুলো উদ্ধার করে শিবপুর মডেল থানার নিয়ে যান। উদ্ধারকৃত গুলির মধ্যে, ১/২৪০ টি পুরাতন মরিচা পড়া গুলি। ২/ ৩২ টি পুরাতন পিছনের অংশ মরিচা পড়া গুলি। ৩/ ৩২ টি সামনের অংশ মরিচা পড়াগুলি। ৪/ ২৭ টি পুরাতন গুলি ভাঙ্গা টুকরা অংশবিশেষ মোট ৩৩১ টি উদ্ধার কৃতগুলি শিবপুর মডেল থানার পুলিশ জব্দ করেন। আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বার মেম্বার ছিলেন,মেম্বার থাকা কালীন অবস্থায় তিনি পুটিয়া ইউনিয়নে বিভিন্ন অপরাধী দের সাথে মোকাবেলা করিয়া আরবি মেম্বার হিসেবে খেতাব বর্জন করেন। তিনি বর্তমানে বার্ধক্য জনিত কারণে অসুস্থ এবং দুই চোখে দেখেন না,বয়স প্রায় ৮০ তাহার সন্তানেরা প্রবাসী এবং কর্মজীবন নিয়ে ব্যস্ততার মধ্যে জীবন যাপন করেন। কে বা কারা,কি কারণে গুলি গুলো উনার বাড়িতে মাটির নিচে পুতে রেখেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা করেছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লাকে হেয় প্রতি পূর্ণ ও মান সম্মান খুন্ন করার জন্য শত্রুতার জের হিসাবে এগুলো পুতে রাখতে পারে। ২৪ শে আগস্ট ২০২৪ ইং সনে নরসিংদীর জেল হাজত ও থানা লুটের বিভিন্ন অস্ত্র গুলি ও আসবাবপত্র ভরতের কান্দি গ্রাম থেকে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও শিবপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে নিয়ে যান। ভরতের কান্দি গ্রামটি বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসাবে পরিচিতি লাভ করেছে বর্তমানে। এ গ্রামটিতে কিছুসংখ্যক স্থানীয় ও বহিরাগত ব্যক্তিরা মাদক,অবৈধ অস্ত্র,সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সকল অপরাধ দিবারাত্র দলবদ্ধ ভাবে ওপেন চলমান থাকলেও স্থানীয়রা নিরাপত্তার অভাবে মিথ্যা মামলা,হামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসী উদ্যোতন প্রশাসন এর যৌথ চিরুনি অভিযানের জন্য সুদৃষ্টি কামনা করছেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন, শিবপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা বর্তমান স্বাভাবিক আছে,শিবপুর মডেল থানার পুলিশ দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন,অপরাধী যে কেউ হোক অপরাধ করিলে অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।