বিলাইছড়িতে ৪নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারণা।
আজ বুধবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দীঘলছড়ি গ্রামের যুব সংঘ ক্লাবের যুবক-যুবতীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু, উপজেলা জয়েন্ট সেক্রেটারি জয় সিন্ধু চাকমা এবং উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সভায় ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়। সভায় উপস্থিত যুবসমাজের উদ্দেশ্যে বক্তারা ধানের শীষ প্রতীকের গুরুত্ব এবং প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও দলের লক্ষ্যসমূহ তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এই সভা বিশেষ ভূমিকা পালন করে।
মতবিনিময় সভা শেষে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভিক্ষু সভাপতির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে আলোচনা করেন এবং এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন