ফুলবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের ফুলবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ নং আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজারে ৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আলাদিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খোরশিদ আলম মতি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হক নাজিম,
সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীরা মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত করেন।
দোয়া মাহফিলে প্রায় পাঁচ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন