বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় ১নং বিলাইছড়ি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত।
আসন্ন নির্বাচন উপলক্ষে ২৯৯নং আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠন এবং ইউনিয়ন নেতৃবৃন্দদের নিয়ে একটি প্রস্তুতিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ, সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে ডাউন পাড়ার কমিউনিটি সেন্টার, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ডের উঠান বৈঠক শুরুর আগে ৬নং ওয়ার্ডের ডাউন পাড়ায় বিভিন্ন মহল্লা, বাজার এবং বৌদ্ধবিহারসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এরপর ডাউন পাড়া কমিউনিটি সেন্টারে মূল সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা তাদের সুযোগ-সুবিধার কথা নেতাদের মাঝে তুলে ধরেন এবং নেতারা তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু ধনমনি চাকমা। এতে ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি নিরুপন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বিরুদজয় তঞ্চঙ্গ্যা।
অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ:
১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক বাবু দীপঙ্কর চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক মোঃ ইসাহাক, ১নং ইউনিয়ন বিলাইছড়ি বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক বিশ্ব সাগর তঞ্চঙ্গ্যা, দালমনি কার্বারী, তনা কার্বারী, যুব সমাজের পক্ষে সমর রঞ্জিত কান্তি তঞ্চঙ্গ্যা, সুন্দর রঞ্জন তঞ্চঙ্গ্যা, যুবসমাজের সভাপতি সনজিত তঞ্চঙ্গ্যা।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন