যশোরের চৌগাছায় জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
আজ রোববার ৩০ নভেম্বর, বেলা ২-৩০ ঘটিকায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বের সরব উপস্থিতিত ছিলো চোখে পড়ার মত
সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, ন্যায় ও আদর্শের সংগ্রাম কখনো থেমে থাকে না। চৌগাছার জনগণ আবারও দেখিয়ে দিল—তারা সত্য ও সুশাসনের পক্ষে অটল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন, এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ড. মাসুদ তার বক্তব্যে বলেন, চৌগাছার মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে। ন্যায়, জ্ঞান ও আদর্শই পারে জাতিকে তার প্রকৃত পথে এগিয়ে নিতে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশের প্রধান বক্তা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ উন্নয়ন, গণমানুষের অধিকার এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ। তিনি বলেন, চৌগাছার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায় , আমরা সবাই মিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন