চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে ছেলে–মেয়ের রাস্তার পাশে ঘুমানো: মানবিক সংকটের করুণ চিত্র
চট্টগ্রাম নিউ মার্কেট মোড় হলো শহরের সবচেয়ে ব্যস্ত এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকার এক কোণে হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়েছে। ফুটপাথের পাশে এক ছেলে ও এক মেয়ে ক্লান্ত দেহে নিদ্রামগ্ন। চারপাশে যানবাহনের শব্দ, মানুষের ভিড়—তার মাঝেই তাদের এমন ঘুমিয়ে থাকা পথচারীদের মনে গভীর দুঃখ ও উদ্বেগের জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায়ই এ এলাকায় বিভিন্ন বয়সী পথশিশু বা অসহায় কিশোর–কিশোরীদের রাত কাটাতে দেখা যায়। কিন্তু এই দুই শিশুর এমন অবস্থায় রাস্তায় ঘুমিয়ে থাকা শহরের মানবিক সংকট ও নিরাপত্তাহীনতার কঠিন বাস্তবতাকে স্পষ্ট করে।
পথচারী রুবেল আহমেদ বলেন, “এভাবে ছোট ছেলে-মেয়েকে রাস্তায় ঘুমাতে দেখা খুব কষ্টের। তারা কি খেয়েছে, কোথায় থাকে—এসব দেখার কেউ নেই।”
সামাজিক কর্মীরা বলছেন, এমন দৃশ্য প্রমাণ করে পথশিশুদের পুনর্বাসন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে। শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিতে সরকারি ও বেসরকারি সংস্থার আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
নিউ মার্কেট মোড়ের এমন দৃশ্য আবারও মনে করিয়ে দেয়—শহরের উন্নয়ন, আলো, বাণিজ্যের আড়ালেও মানবিক সংকট ভয়াবহভাবে রয়ে গেছে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন