খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি উৎসব।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি উৎসব।

চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলতায়নে সোনালি বিকেলে যেন একটু অন্যরকম উষ্ণতা ছড়িয়ে ছিল কথা৭১.টিভির অঙ্গীকার“সুস্থ ধারার সংস্কৃতি, সত্যের সন্ধানে আমরা”যেন সেই আলোয় আরও স্পষ্ট হয়ে উঠছিল। এমন এক আবহেই জমকালো আয়োজনে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি, যেখানে অতিথি–অতিথিদের মিলনে তৈরি হয়েছিল সৌহার্দ্য, উদ্দীপনা আর এক ধরনের সাংস্কৃতিক ঐক্যের মঞ্চ।

বিকেল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কথা৭১ টিভির সম্মানিত উপদেষ্টা স্নিগ্ধা আচার্য। সভাপতিত্বের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি ও নাট্যকার সজল কুমার নাথ। শুরুতেই শুভেচ্ছা বিনিময়ে গর্জন৭১ টিভির চেয়ারম্যান টুটুল কর্মকার এবং সাংবাদিক নিজ্জ্বল সাহা, সত্যনিষ্ঠ সংবাদচর্চা ও সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সূচনা বক্তব্যে পপি দে স্মরণ করিয়ে দেন—কথা৭১ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একধরনের সাংস্কৃতিক দায়বদ্ধতা।

বিকেল ৪টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুমন বড়ুয়া, যুগ্ম সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তিনি গণমাধ্যমের দায়িত্ব ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সত্য ও সমাজচেতনার চর্চায় কথা৭১-এর উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ ডা. সোমা চৌধুরী ছিলেন সম্মানিত অতিথি হিসেবে।
সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া মুখ্য আলোচক হিসেবে তাঁর বক্তব্যে সামাজিক পরিবর্তন, মানবিকতা এবং সংস্কৃতি নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন প্রদীপ কুমার দাশ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ,খাগড়াছড়ি।
ড. মোঃ মোজাহেরুল আলম, বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ; বায়েজিদ, চট্টগ্রাম এবং ড. শুক্লা রক্ষিত, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা,বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের মহিলা সম্পাদিকা শিমু রানী দেব, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বর্ষপূর্তিকে ঘিরে আয়োজন করা হয় গান, নৃত্য, কবিতা—নানান শিল্পময় পরিবেশনা। গুণীজন সংবর্ধনা ও এসসি এইচ এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।

কথা৭১.টিভির ৫ম বর্ষ উপলক্ষে তিনজন রত্নগর্ভা মাকে সম্মাননা দেওয়া হয়, তারা হলেন সিমা মুতসুদ্দি, জ্যোৎস্নাময়ী নাথ ও জরিনা বেগম,যা উপস্থিত সবার আবেগকে ছুঁয়ে যায়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিতা পান্থ নিতু ও অংকিতা আচার্য—তাদের প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে তরতাজা রাখে।

উক্ত মহতি অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে কথা৭১.টিভির সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার রুপনা দাস।
অতিথি শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করেন সি এম পি ডবলমুরিং থানার এস আই রানা ভাই।।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক সরন সাহা, যিনি সকল অতিথি, সহযোগী সদস্য ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“সত্য, ন্যায় ও সংস্কৃতির পথে কথা৭১.টিভি আরও শক্ত হয়ে দাঁড়াবে।”

চট্টগ্রামের এই সন্ধ্যা শুধু একটি বর্ষপূর্তি নয়; ছিল একটি ঘোষণা—
সত্য, সংস্কৃতি আর মানুষের পক্ষে দাঁড়ানোর অভিযাত্রায় কথা৭১.টিভি আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে নিজের আলোর পথে।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।