ফুলবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানিক মন্ডলের ফ্রি চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডলের উদ্যোগে ফ্রি চক্ষু ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর(মঙ্গলবার)সকাল ১০টায় পৌর শহরের
কাজিখানা রোডে অবস্থিত ইমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।
উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিখানা রোড জামে মসজিদের সভাপতি মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ,৪নং ওয়ার্ড পৌর বিএনপি’র সভাপতি মোস্তাফিজার,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে বেলাল উদ্দিন,রাসেল পারভেজ,আরমান হক খোকন,জামান সরকার ও শাহেদ ইসলাম।
গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রায় ৩ শতাধিক অসহায় রোগীদের সেবা প্রদান করা হয়।
এ বিষয়ে পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল বলেন,মানব সেবাই সর্বোত্তম সেবা,আমাদের সকলেরই উচিত নিজ-নিজ জায়গা থেকে মানব সেবায় অংশগ্রহণ করা। আজ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায় মানুষদের জন্য এই বিশেষ আয়োজন করেছি। আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন