খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

ভুয়া শিক্ষকের এমপিও বাতিল, বৈধ শিক্ষকের এমপিও করার ও অধ্যক্ষের শাস্তি দাবি।

নিজস্ব প্রতিবেদক: ক্রাইম ডেস্ক, নওগাঁ
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
ভুয়া শিক্ষকের এমপিও বাতিল, বৈধ শিক্ষকের এমপিও করার ও অধ্যক্ষের শাস্তি দাবি।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীর ঐতিহ্য বাহী “বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ” এখন ভয়াবহ দুর্নীতির দায়ে মুখ থুবড়ে পড়েছে। বৈষম্য বিরোধী পতিত আওয়ামী লীগের দোসর ও দাপট ধারী সাবেক অবৈধ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের (নিয়ামতপুর নিবাসী) দোসর ও দাপট ধারী অত্র কলেজের অধ্যক্ষ ড.মো: আমজাদ হোসেনের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিয়োগ, কোটি টাকার আর্থিক লেনদেন, সরকারি নথিপত্র টেম্পারিং এবং প্রভাষক মো: এরশাদ- অর্থনীতি এর সাথে বৈষম্য করার সুস্পষ্ট প্রমাণ মিলেছে সরকারি তদন্তে। ফলে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সর্বত্র উঠেছে দুর্নীতিবাজ এই অধ্যক্ষের স্থায়ী বরখাস্ত সহ যথাযথ শাস্তির জোর দাবি।

জানা যায় যে সরকারি নিয়োগ বোর্ড টেম্পারিং করে অধ্যক্ষ আমজাদ হোসেন ডিগ্রি শাখায় বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবি: ও ভুগোল বিষয়ে বিধি বর্হিভূত ভাবে ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছেন। আরো জানা যায় যে দর্শন বিভাগের ভুয়া প্রভাষক মো: কামাল হোসেনের বেতন ভাতাদি কয়েক মাস আগে চালু করে দিয়েছেন। যা সরকারি অর্থ আত্মা সাতের সামিল।

 

যে সমস্ত সরকারি কাগজ অধ্যক্ষ গোপনে জাল করেন তা হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ২৮/০৬/২০১৫ তারিখের চিঠি, ডিজির প্রতিনিধির গত ২৬/০৭/২০১৫ এর চিঠি, গত ৩১/০৭/২০১৫ তারিখের সিএসকপি, কলেজ গভর্নিং বডির গত ২২/০৮/২০১৫ তারিখের চলমান রেজুলেশন টেম্পারিং, গত ৩১/০৮/২০১৫ তারিখের প্রভাষক এরশাদ আলীর বৈধ নিয়োগের পদ পরিবর্তন ও সর্বশেষ শিক্ষা মন্ত্রনালয়ের গত ২৯/০৪/২০২০ তারিখের স্মারক টেম্পারিং করা সহ এই সকল সরকারি দপ্তরের চিঠি টেম্পারিং করে ভুয়া কাগজপত্র তৈরি করে ভুয়া রেকর্ড সৃষ্টি করে আওয়ামী লীগ অনুসারীদের ডিগ্রি শাখায় ৫ জন ভুয়া শিক্ষক নিয়োগ দেন। এই নিয়োগের পেছনে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। কলেজ গভর্নিং বডির ২২ আগস্ট ২০১৫ সালের রেজুলেশন টেম্পারিং করে এসব নিয়োগ বৈধতা দেওয়ার চেষ্টা করেন অর্থ লোভী অধ্যক্ষ আমজাদ। জানা যায় যে ভুয়া শিক্ষক গণের নাম শিক্ষক হাজিরা খাতায় রয়েছে এবং এখনো কলেজে তারা আসা যাওয়া করেন।

আরো জানা যায় বৈধ শিক্ষক এরশাদ আলীর নিয়োগ বোর্ড ব্যবহার করে অধ্যক্ষ কর্তৃক উক্ত অনিয়ম করার জন্য বৈধ প্রভাষক মো: এরশাদ আলীর ন্যায্য বেতন-ভাতাদী ২০১৯ সালের জুন জুলাই মাস থেকে আজ অবধি আটকে থাকায় মানবেতর জীবনযাপন করছেন প্রভাষক এরশাদ আলীর পরিবার।
আরো জানা যায় যে কলেজে প্রায় ৫০ বিঘা জোত ভুমি, আম বাগান, কাঠের বাগান, কলেজ মার্কেট সহ বিভিন্ন আয়ের খাত থেকে বছরে যথেষ্ট আয় হয়। সরকারি তদন্তে ধরা পড়ে বিগত কয়েক বছরের আয় ব্যয়ের হিসাব দেখাতে পারেন নাই অধ্যক্ষ, এমনকি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত কলেজের আয়-ব্যয়ের কোনোই সুনির্দিষ্ট নথিপত্র উপস্থাপন করতে পারেননি অধ্যক্ষ। বরং মনগড়া খাতে ভুয়া ব্যয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন বলে তদন্তে ধরা পড়ে।
অধ্যক্ষ অর্থ আত্মসাৎ করে রাজশাহী শহরের বহরামপুর মোড়ে জমি কিনে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। জিরো থেকে হিরো হয়েছেন অধ্যক্ষ আমজাদ হোসেন।

এক সময় অধ্যক্ষ নিজেই স্বীকার করেন, “আমি বরখাস্ত হব।” সাবেক কলেজ সভাপতি যতীন্দ্র মোহন বলেন অধ্যক্ষের লজ্জা নাই, অধ্যক্ষের শাস্তি হবেই।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার বেতাদি বন্ধ করেন।

আরো জানা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাউশির সহকারী পরিচালক ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক সহ সকল সরকারি কর্মকর্তা গণের আদেশ অমান্য করেন অধ্যক্ষ। বর্তমানে তিনি নিয়মিত ও সময় মত কলেজে না এসে নিজের মনগড়া তৈরি করা কমিটির সভাপতি ও শিক্ষক প্রতিনিধি দের নিয়ে নিজের অপরাধ লুকানোর জন্য ও চাকরি বাঁচাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও মাউশি অধিদপ্তরে ছুটাছুটি করে কলেজের অর্থ অপচয় করছেন। অন্যদিকে বৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষক মো: এরশাদ আলীর সাথে নানা ষড়যন্ত্র মূলক আচরণ করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। জানা যায় যে অধ্যক্ষ এরশাদ আলীর নামে মিথ্যা মামলা দেওয়ার ও হামলা করার জন্য নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আরো জানা যায় যে প্রভাষক এরশাদ আলী নিয়মিত ও সময় মত কলেজে উপস্হিত হওয়ার পরেও অভিযুক্ত অধ্যক্ষ ষড়যন্ত্র করে তিনাকে হাজিরা করতে দিচ্ছেন না এবং ক্লাস নিতে দিচ্ছেন না। শিক্ষা মন্ত্রনালয়ের এবং মাউশি অধিদপ্তরের সকল কর্মকর্তাদের শ্রদ্ধার সহিত অধ্যক্ষের অনিয়মের পক্ষ না নেওয়ার ও সুপারিশ না করে বরং অধ্যক্ষ কে স্হায়ী বরখাস্ত করন সহ বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানিয়েছেন কলেজ প্রতিষ্ঠাতার আপন ভাতিজা আব্দুল হাকিম, কলেজ এলাকা বাসী, উপাধ্যক্ষ, সাধারণ শিক্ষক, ছাত্র ও অভিভাবক গণ, এরশাদের নিয়োগ কালীন সকল প্রতিনিধি মহোদয় গণ এবং ভুক্তভোগী বৈধ প্রভাষক এরশাদ আলী ও তিনার পরিবার।

এদিকে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. আবদুল হাকিম, শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ, ব্যবসায়ী গণ এবং স্থানীয় জনগণ মিলে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মা সাতের বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছেন এবং অধ্যক্ষ ড. মো: আমজাদ হোসেনের স্থায়ী বরখাস্ত করণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।

তারা বলেন, “একজন স্বঘোষিত জালিয়াত যিনি বছরের পর বছর ধরে কলেজের সুনাম নষ্ট করে চলেছেন, তার দ্রুত অপসারণ এখন সময়ের দাবি। অন্যথায় এই মহান শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়বে।”
তারা একইসঙ্গে বৈধ শিক্ষক মো. এরশাদ আলী- অর্থনীতি এর বকেয়া বেতনসহ সমস্ত সুযোগ-সুবিধা অবিলম্বে চালুর দাবি ও ভুয়া শিক্ষক কামাল হোসেনের বেতন ভাতা বন্ধ করার দাবি
জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়, মাউশি অধিদপ্তর ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মকর্তা মহোদয় এর নিকট।

গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে‘স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ের শামসুদ্দিন সুপার মার্কেট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

ফাইনাল ম্যাচে মুখোমুখি Final B-1 ও Final B-2 দল। খেলাকে ঘিরে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের প্রতিনিধি ছেলে মোঃ গনি হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , ইউপি সদস্য ঈমাইনুল বিশ্বাস, ইউপি সদস্য টিপু সুলতান, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আয়োজক কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন,রবিউল ইসলাম বাবু ও সুইট আহমেদ। সার্বিক সহযোগিতায় করেছেন আবুল কাশেম ও রনি আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন B-1 বোয়ালিয়া দলকে ট্রফিসহ ১৪ হাজার টাকা নগদ অর্থ, রানার্সআপ B-2 রহনপুর দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গনি হামিদ চৌধুরী।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।