বাঁশখালী সাধনপুরে বস্ত্র বিতরণ করা হয়।।
বাঁশখালী উপজেলাধীন সাধনপুরে লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন ও মৃদুল দত্ত ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃকা মন্দিরের বার্ষিক মহোৎসবের ২৯তম বর্ষপূতি উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অত্র মন্দিরের সভাপতি উত্তম কুমার দত্তের সভাপতিত্বে ও দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। তিনি বলেন- সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, অ্যাডভোকেট শেখর দত্ত, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুবল দে সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বস্ত্র বিতরণ করেন। আগামীতে এই রকম অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কর্মীদের আশ্বাস প্রদান করেন আয়োজক গন।।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন