পাঁচপুকুরে লিটনের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার পাঁচ পুকুর এলাকায় সরকারি খাস জমিতে বসবাস কারি লিটনের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
ঐ এলাকার
মৃত আফসার আলীর স্ত্রী খোতেজা বেগমের থানায়দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসকারী মোঃ ইয়াসিন এর পুত্র মোঃ লিটন তার বাড়িতে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে, এবং মাদক বিক্রি করছে, সেই বিষয়গুলো নিয়ে এলাকাবাসী বাধা দিতে গেলে তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে এলাকার লোকজনকে একাধিকবার হয়রানি করা হয়েছে, সম্প্রতি খোরশেদ আলমের স্ত্রী ফুল বেগমকে বেদম মারপিট করে লিটনের পরিবারের লোকজন।
বিভিন্ন সময় কারণে-অকারণে এলাকার লোকজনকে হয়রানি করে আসছে লিটন ও তার স্ত্রী।
এসব হয়রানি থেকে বাঁচতে একাধিক বার থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
গতকাল বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান এর কাছে বিচার দিতে আসেন এলাকার শতাধিক নারী পুরুষ।
এলাকাবাসী জানান লিটন ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী দ্রুত নিউটনের অত্যাচার থেকে এলাকা বাসিকে মুক্তি দিতে কঠোর পদক্ষে গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
তথ্য নিয়ে জানা গেছে বন বিভাগের জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে আছেন লিটন, কোন প্রকার লিজ ছাড়াই বন বিভাগের জমি কিভাবে দখল করে আছেন তিনি, এ বিষয়ে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনাকে তার অফিসে পাওয়া যায়নি, বিষয়টি মধ্যপাড়া ফাড়ি ইনচার্জকে অবগত করলে তিনি জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।



আপনার মতামত লিখুন