বন্দরনগরীর চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা থেকে অপহরণের মূলহোতা সহ ৫ জন কে গ্রেফতার করেছে র্যাব-৭
বন্দরনগরীর ইপিজেড থানাধীন অপহৃত ভিকটিম মোঃ সবুজ ফরাজী (২৭) অভিযোগ করেন যে,বন্দরটিলা আয়াশার মা’ গলিস্থ জুয়েলের রিক্সার গেরেজে আটকিয়ে অজ্ঞাতনাম ১১/১২ জন মিলে বেদম মারধর করে জোরর্পূবক রিক্সায় তুলে নিয়ে ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোন করে ১ লাখ টাকা মুক্তিপুণ দাবি করে।
বিগত ১০ ই অক্টোবর ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত সাড়ে ১১ টায় বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকাতে টাকা নিয়ে আসতে হুমকি ধামকি দিয়ে ফোন দেন,অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে।
উক্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে সে তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে র্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম বরাবর অভিযোগ দায়ের করে।
তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এবং সে চট্টগ্রাম সিইপিজেডের একটি পোশাক শিল্প কারখানায় পূর্বে চাকরি করত।
সেই অভিযোগের সূত্র ধরে র্যাব-৭,
বিগত ১১ অক্টোবর,রাত আনুমনিক সাড়ে ১১ টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকায় ২ জন স্হানীয় স্বাক্ষীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে আসামী ১/ মুছা (২২), পিতা-আমজাদ কাজি, সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর,২/মোঃ সোহেল(২৫)পিতা-আমজাদ কাজি সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া,
জেলা-পিরোজপুর,
৩/ মোঃ রিয়াজ (২৪)
পিতা-জলিল মোল্লাহ, সাং-শায়েস্তাবাদ, থানা-কোতোয়ালী,
জেলা- বরিশাল, ৪/মোঃ তাসিন (২৩) পিতা-রঞ্জীত শীল সাং-ডুলাহাজারা, থানা-চকরিয়া জেলা- কক্সবাজার,৫/মোঃ রায়হান(২৬) পিতা-মোহাম্মদ আলী, সাং- আয়শার মার গলি, থানা – ইপিজেড,জেলা-চট্টগ্রাম’কে আটক এবং ভিকটিম মোঃ সুজন ফরাজী‘কে উদ্ধার করে।
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নগরীর ইপিজেড থানায় হস্তান্তর করে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে র্যাব-৭ সদর দপ্তর পতেঙ্গা সূত্র থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের কে অবহিত করেন।।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন