খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

বান্দরবানে আইএফআইসি ব্যাংকের ৪৯বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আকাশ, বান্দরবান
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
বান্দরবানে আইএফআইসি ব্যাংকের  ৪৯বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

৪৯বছর পেরিয়ে একসাথে, সমৃদ্ধির পথে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ০৮অক্টোবর- ২০২৫ইং বুধবার সকালে আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখা কর্তৃক ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মমতাজ উদ্দীন, বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের টিপু,বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো:সৌরভ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম প্রমূখ।

শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম
বক্তব্যে বলেন, আইএফআইসি’র ৪৯ বছর পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সব সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক তার সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে এবং ৬,০০০-এরও বেশি দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী নিয়ে সারাদেশে জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে যা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

তিনি আরো বলেন, ব্যাংকটি গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরো সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।