বিলাইছড়িতে কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো শারদীয় দুর্গা পূজা বিসর্জন।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয় দশমীর কার্যক্রম সম্পন্ন হয়েছে। একটি মাত্র পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটে।
আজ (০২ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ২০ মিনিটে (১৪২০ ঘটিকা) পূজা মণ্ডপে বিজয় দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর ৩২ জন বীর সেনাসদস্যের টহল, বিলাইছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের যাত্রা শুরু হয়।
পূজারীসহ দুর্গাপ্রতিমা একটি ইঞ্জিনচালিত বোটে করে বিলাইছড়ি বাজারস্থ পল্টন ঘাট থেকে রাইংখ্যং নদীতে নামানো হয়। এরপর বোটটি নদীপথে দীঘলছড়ি ও কেংড়াছড়ি এলাকা প্রদক্ষিণ করে। এই নদী প্রদক্ষিণের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি ভক্তদের শেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়।
পরে, বিকাল ৫টায় (১৭০০ ঘটিকা) কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমাটি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির ঘাট সংলগ্ন রাইংখ্যং নদীতে বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়েই এ বছরের শারদীয় দুর্গাপূজা বিসর্জনের সকল কার্যক্রম শেষ হয়। বিলাইছড়ি উপজেলায় অত্যন্ত শান্তিশৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো উৎসবটি পালিত হয়েছে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন