ফুলবাড়ীর তরুণ কনটেন্ট নির্মাতা রাজ, ফানি কনটেন্টে আলোচনায়।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৬নং ওয়ার্ডের সজনপুকুর বন্দি পাড়ার তরুণ কনটেন্ট নির্মাতা রাজ, ফানি কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন। তিনি মমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি “ফুলবাড়ী বিনোদন টিভি” নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করছেন।
রাজের সঙ্গে আলাপকালে তিনি জানান,
“ফুলবাড়ীর মানুষ আমার কাছে ভিডিও চায়, সেটা হচ্ছে বিনোদনমূলক ভিডিও। আমার একটি গ্রুপ রয়েছে, যেখানে আমরা ৬ জন একসাথে কাজ করি— মুন্না, রাজ, জিছান, সাজ্জাদ, নাজমুল ও আলামিন। আমার একটাই চাওয়া, ফুলবাড়ী বাসী আমাকে যেমন ভালোবাসে, সেই ভালোবাসা যেন আরও বাড়ে। দিনাজপুরের মানুষ আমাকে যে আন্তরিকতা ও ভালোবাসা দিয়েছে, তা আমার জন্য বড় প্রেরণা। আমি চাই ফুলবাড়ীর প্রিয় মানুষরাও পাশে থাকুক। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
রাজের টিমের সদস্য মুন্না বলেন,
“আমরা প্রথমে টিকটকের মতো ছোট ভিডিও বানাতাম, তখন অনেকেই পছন্দ করত না। পরে বুঝতে পারি মানুষ আসলে কেমন ধরনের ভিডিও দেখতে চায়। তখন থেকে আমরা ফানি কনটেন্ট তৈরি করা শুরু করি। চেষ্টা করি যেন মানুষ কাজের ফাঁকে একটু সময় আমাদের ভিডিও দেখে হাসতে পারে, মন ভালো করতে পারে। এখন আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি। সবাই যদি পাশে থাকে, তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারব। আমাদের টিম ও ফুলবাড়ী বাসীর জন্য দোয়া করবেন।”
দিনাজপুর—ভালোবাসা আর আতিথেয়তার জেলা। আর এই জেলার ফুলবাড়ী থেকেই নতুন প্রজন্মের তরুণরা এগিয়ে আসছে মানুষকে বিনোদন দেওয়ার লক্ষ্যে। রাজ ও তার টিমও সেই তরুণদের অংশ, যারা মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন