ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ফুলবাড়ী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা ব্রিজের পশ্চিম পার্শ্বে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে সন্ধা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল ,
স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন