সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বোয়ালখালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিগত শুক্রবার ১৫ ই আগস্ট ২০২৫ ইংরাজি বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভা প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুর মহোদয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী মহোদয় । এসময় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার সাহেব কার্যকরি সদস্য এমরান চৌধুরী মহোদয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম মহোদয় , অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রভাষ চক্রবর্তী মহোদয় ,
শাহা আলম বাবলু মহোদয় খোরশেদুল আলম মহোদয় , খোরশেদ আলম মহোদয় , আবদুল মতিন চৌধুরী মহোদয় , তৌহিদুর রহমান মহোদয় , শ্রীযুক্ত বাবু সুমন চক্রবর্তী মহোদয় , ফজলুল রহমান মহোদয় , মনির চৌধুরী মহোদয় , এম আর তাওহীদ মহোদয় , হাসানুল আলম মহোদয় , শ্রীযুক্ত বাবু বিপ্লব দাস মহোদয় , তাজুল ইসলাম মহোদয় , শাহেদ হোসাইন ছোটন প্রমূখ।
সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে রায় কার্যকর করা এবং পূর্বে সাগর রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।।



কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন