খুঁজুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক, ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে অভয়নগরের আলোচিত বিএনপি নেতা জনি আটক

হাফিজুর রহমান যশোর
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে অভয়নগরের আলোচিত বিএনপি নেতা জনি আটক

যশোরের নওয়াপাড়ার আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মম নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।

পুলিশ জানিয়েছে, নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন যে, গত বছরের জুলাই মাসে তার স্বামীকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তাকে বালুতে বুক পর্যন্ত পুঁতে রেখে কয়েক দফায় ৪ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এই ঘটনায় আসাদুজ্জামান জনিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে চলতি বছরের ৩ আগস্ট আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুনের দেয়া লিখিত অভিযোগে বলা হয়, গত বছরের ২ সেপ্টেম্বর সকালে শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামের এক ব্যক্তি। এ সময় জনি তাঁকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন।

এরপর টিপুর স্ত্রী সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামান জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ২ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) করেন। টাকা পেয়ে ওই দিন টিপুকে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে টিপু গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট পার হলে সৈকত হোসেন হিরা তাঁর গতি রোধ করেন।
এরপর বেলা ৩টা পর্যন্ত টিপুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন, টিপুকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির মালিকানাধীন কণা ইকোপার্কে নিয়ে যাওয়া হয়েছে। টিপুর স্ত্রী সেখানে গেলে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাদীকে মারধর করেন এবং বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালুচাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করেন।

এ সময় টিপু বাধ্য হয়ে তাঁর ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বলেন। এরপর ম্যানেজার প্রেসক্লাবের সম্পাদক মফিজের অ্যাকাউন্টে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) করেন।

এ সময় মফিজুর আরও এক কোটি টাকার চেক আদায় করেন। পাশাপাশি জনির নামে ক্রয় করা তিনটি ও দিলীপ শাহার নামে ক্রয় করা তিনটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এরপর কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেন।
জানতে চাইলে বাদী আসমা খাতুন বলেন, ‘দুই দফায় আমার কাছ থেকে চার কোটি টাকা নিয়েছে জনি। এত দিন নিরাপত্তার কারণে অভিযোগ দিইনি। এখন আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের পথে। তাই আমি সুষ্ঠু বিচারের দাবি করছি।’
এ ঘটনায় দৈনিক নাগরিক ভাবনা, দৈনিক চেতনায় বাংলাদেশ ও ডেইলি কান্ট্রি টুডেসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় ব্যাপক লেখালেখি হয়। এরপর যৌথবাহিনী সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনিকে হন্নে হয়ে খুঁজতে শুরু করে। একপর্যায়ে মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনী খুলনা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে জনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনায় অভিযান চালায় এবং জনিকে আটক করতে সক্ষম হয়। তাকে বর্তমানে অভয়নগর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও বলেন , নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুনের দেয়া ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি জনির বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আসাদুজ্জামান জনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর পদ স্থগিত করা হয়েছিল। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে‘স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ের শামসুদ্দিন সুপার মার্কেট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

ফাইনাল ম্যাচে মুখোমুখি Final B-1 ও Final B-2 দল। খেলাকে ঘিরে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের প্রতিনিধি ছেলে মোঃ গনি হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , ইউপি সদস্য ঈমাইনুল বিশ্বাস, ইউপি সদস্য টিপু সুলতান, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আয়োজক কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন,রবিউল ইসলাম বাবু ও সুইট আহমেদ। সার্বিক সহযোগিতায় করেছেন আবুল কাশেম ও রনি আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন B-1 বোয়ালিয়া দলকে ট্রফিসহ ১৪ হাজার টাকা নগদ অর্থ, রানার্সআপ B-2 রহনপুর দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গনি হামিদ চৌধুরী।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।