চৌগাছায় আবু সাঈদ মোড়ে জামায়াতের সমাবেশে ডা. ফরিদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোরের চৌগাছায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ই জুলাই)বিকেলে চৌগাছা চৌরাস্তা লাইটিং আবু সাঈদ মোড় এ সমাবেশ অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে চৌগাছা উপজেলা জামায়াত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মসলে উদ্দিন ফরিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।
ডা. ফরিদ বলেন, ‘শহীদদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা জাতির জন্য জীবন দিয়েছেন, কিন্তু তাঁদের পরিবার এখনও উপেক্ষিত। সরকারকে এই পরিবারের দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চিকিৎসক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী এক মাসের মধ্যে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার কার্যক্রম শুরু হবে।
তিনি রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটের আগে-পরে নয়, সব সময় এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির হাফেজ আমিন উদ্দিন, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মুফতি আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন, রহিদুল ইসলাম খান, জগদিসপুর ইউনিয়নের সভাপতি মাও. আব্দুল আব্দুর রহমান, ফুলসারা ইউনিয়নের সভাপতি মাও. শরিফুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, হাকিমপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, স্বরূপদাহ ইউনিয়নের সভাপতি মাও. আবু বক্কর সিদ্দিক এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি হাফেজ আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ
সমাবেশ শেষে একটি মিছিল চৌরাস্তা লাইটিং আবু সাইদ মোড় থেকে মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন