কধুরখীল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় ২ দিনব্যাপী চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব।
এ মহোৎসব অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, মহতী ধর্মসভা, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান, লোকনাথ বাবার ভোগরতি ও অন্নপ্রসাদ বিতরণ, এবং সর্বশেষে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমন চৌধুরী মহোদয় ও সঞ্চালনায় ছিলেন শাপলা চৌধুরী মহোদয় , দোলা চৌধুরী মহোদয় এবং প্রিয়ন্তী চৌধুরী।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক রানা চৌধুরী মহোদয় , সাংগঠনিক সম্পাদক রানা চক্রবর্ত্তীমহোদয় , শুভ নাথ মহোদয় ,অর্থ সম্পাদক বিজয় চক্রবর্ত্তী মহোদয় , সহ-অর্থ সম্পাদক শৈশব চৌধুরী মহোদয় , দেব চৌধুরী মহোদয় ,দপ্তর সম্পাদক বিশেক চৌধুরী মহোদয় , সহ-দপ্তর সম্পাদক প্রিয়ম চৌধুরী মহোদয় , দেবজিৎ বিশ্বাস, উৎস বর্ধন, প্রান্ত চক্রবর্ত্তী, হিমাদ্রী কর।
এছাড়াও ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যাঁদের একাগ্র প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: শ্যামল চক্রবর্ত্তী,
সহযোগিতায় সকল সনাতনী ভক্তবৃন্দ।
এই মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিরসপূর্ণ পরিবেশে উদযাপিত এই অনুষ্ঠান স্থানীয় এবং বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে আগত সকলের মনে গভীর অনুরণন সৃষ্টি করেছে বলে জানায় আমাদের নিজস্ব প্রতিনিধিকে আয়োজকরা।



কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আপনার মতামত লিখুন