খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কেশবপুরে আওয়ামীলীগ নেতার ছেলে এক প্রতিবেশী গৃহবধুসহ নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও

হাফিজুর রহমান(যশোর)
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
কেশবপুরে আওয়ামীলীগ নেতার ছেলে এক প্রতিবেশী গৃহবধুসহ নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও

যশোরের জেলার কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নের ফতেপুর গ্রামের এক আওয়ামীলীগ নেতার ছেলে এক চাচী সম্পর্কে গৃহবধুসহ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।

কেশবপুর উপজেলা ফতেপুর গ্রামের মাষ্টার শহিদুল ইসলামের ছেলে, মোঃ পলাশ শেখ(৩০) একই গ্রামের প্রতিবেশী মোঃকাশেম শেখ এর ছেলে মোঃ আমিনুর রহমান লাল্টু(৩৫) এর স্ত্রী মিনা খাতুন(৩০)কে সহ নগদ আড়াই লক্ষ টাকা, একটি স্বর্নের চেইন,৬টি স্বর্নের আংটি,ও দুই জোড়া স্বর্নের কানের দুল নিয়ে মিনা খাতুনকে বিভিন্ন ভয়ভিতি প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়িতে কেউ না থাকার সময়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালিয়ে যায়।

এই বিষয়ে মিনা খাতুনের স্বামী ভুক্তভোগী আমিনুর রহমান (লাল্টু)বলেন,অভিযুক্ত পলাশ শেখ, আমার প্রতিবেশী ভাইপো সম্পর্কে হয়, মিনা খাতুন সম্পর্কে তার চাচী হতো।পলাশ শেখ বিভিন্ন সময়ে আমার বাড়িতে যাতায়াত করতো।সে আমার বাড়ি যাতায়াতের সুবাদে আমার স্রী মিনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এক সময় পলাশ শেখ আমার স্ত্রী মিনা খাতুনকে বিভিন্ন প্রলোভন ও ফুসলিয়ে,আমার ঘরে জমি বন্ধক রাখার ২৫০০০০(আড়াই লক্ষ)টাকা এছাড়া, ১টি স্বর্ণের চেইন, ৬টি স্বর্ণের আংটি,২জোড়া কানের দুল,নিয়ে পলাশ শেখ আমার স্ত্রী মিনা খাতুনকে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে চলে গেছে। আমার দুটি ছোট ছোট সন্তান রয়েছে তারা মা ছাড়া এখনও থাকার মত বড় হয় নাই। তারা তাদের মায়ের জন্য খুব কান্নাকাটি করছে।আমার স্ত্রী মিনা খাতুন তার দুটি সন্তানকে রেখে চলে যাওয়ায় আমি মানসিক ভাবে সামাজিক ভাবে লজ্জায় আছি।আমি বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তাদেরকে পাইনি। তারপর পলাশের পিতা মাষ্টার শহিদুল ইসলামকে জানালে তিনি এই বিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না।পরবর্তীতে আমি কোন উপায় না পেয়ে কেশবপুর থানা অফিসার ইনচার্জ স্যারের কাছে যায়।স্যার আমাকে একটি নিখোঁজ জিডি করার পরামর্শ দেন।আমি সেই মোতাবেক থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

এই বিষয়ে স্বাক্ষী সেলিম ৃশেখকে জিজ্ঞাসা করলে জানায়,শহিদুল মাষ্টারের ছেলে, পলাশ শেখ একটা বখাটে ছেলে,ছোট বেলা থেকে সে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত থাকতো,তার পিতা তাকে বিভিন্ন ভাবে পড়ালেখা করানোর চেষ্টা করে কিন্তু সে করেনি।সে বিভিন্ন সময় বাড়ির বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করতো।যার কারণে তার পিতা অতিষ্ট হয়ে তাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়।সে মালয়েশিয়া থেকে কিছু দিন বাড়ি এসে ছিলো।এলাকায় খুব ভালো ভাবে ঘুরছিলো হঠাৎ এমন একটা কাজ করে ফেলবে কেউ ভাবতে পারিনি।আমাদের পরিচিত লাল্টু শেখ খুব ভালো ছেলে,তার স্ত্রী ও তার টাকা, স্বর্ণেলংকার নিয়ে পালিয়ে যাওয়া পলাশ শেখের ঠিক হয়নি।আমরা তার সঠিক বিচার চাই।

আর একজন স্বাক্ষী সোহাগী খাতুন(২৫)বলেন,লাল্টু আমার সম্পর্কে দেবর হয়,লাল্টুর সাথে মিনা খাতুনের প্রেম করে বিয়ে হয়।তাদের দুটি সন্তান রয়েছে।সন্তানরা মা ছাড়া থাকতে পারছে না। তিনি আরও বলেন,লাল্টু শেখে শেষ সম্বল ওই ২৫০০০০(আড়াই লক্ষ) টাকা ও কিছু গহনা,যা নিয়ে মিনা খাতুন পলাশের সাথে পালিয়ে গেছে।আমার দেবর লাল্টু শেখ ভাটাই দীর্ঘদিন যাবত কাজ করে।এই জমানো টাকা ও তার স্ত্রী জন্য গহনা তৈরি করা গহনা নিয়ে চলে যাওয়া তাদের ঠিক হয়নি।এখন আমার দেবর লাল্টু খবই কষ্টে দিন কাটাচ্ছে।এই পলাশ শেখ খুবই খারাপ একটা ছেলে আমরা তার কঠিন থেকে কঠিন তম শাস্তি চাই।

ভুক্তভোগী লাল্টু শেখ আরও বলেন যদি কেউ,মিনা খাতুন ও পলাশ শেখের সন্ধান দিতে পারে তাকে নগদ কিছু টাকা পুরুষ্কার দেওয়া হবে।কেউ সন্ধান জানলে বা দেখলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।