প্রেস ক্লাব চৌগাছার আগামী ২৬ই জুলাই নির্বাচন কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত
যশোর জেলার চৌগাছা উপজেলার প্রেসক্লাব চৌগাছার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ জুন) শুক্রবার সকালে যশোর সড়কে ক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার আহবায়ক প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন ক্লাবের সদস্য সচিব মুমুরুল ইসলাম মিন্টু, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, ইমাম হোসেন সাগর, প্রভাষক আসিফ ইকবাল রকি, ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, নুরুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার প্রেসক্লাব চৌগাছার দ্বি-বার্ষিক নির্বাচনের দিনধার্য্য করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী,
২৮ জুন হতে ৩০ জুন ক্লাব কার্যালয় হতে সদস্য নবায়ন ফরম সংগ্রহ।
১ জুলাই হতে ৫ জুলাই নবায়ন ফরম জমা,
৬ থেকে ৮ জুলাই যাচাই বাছাই।
কোন কারনে সদস্য বাদ পড়লে সে আপিল করতে পারবেন এবং আপিল শুনানির দিন ৯ ও ১০ জুলাই,
চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ওই দিন অর্থাৎ ১০ জুলাই।
নির্বচানের মোট চারটি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যাক্ষ।
প্রার্থীদের জন্য ফরম বিতারণ ১১ জুলাই থেকে ১৩ জুলাই এবং জমাদানের তারিখ ১৪ ও ১৫ জুলাই,
১৬ জুলাই যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন ২৬ জুলাই শনিবার।
সদস্য নবায়ন ফরম যাচাই বাছাইয়ের জন্য ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি অধ্যাপক ইয়াকুব আলী, শাহনূর আলম উজ্জ্বল, খাজা উজ্জ্বল এবং ভোট গ্রহনের জন্য ৩ সদস্যের (চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষ আব্দুল লতিফ এবং অধ্যক্ষ শহীদুল ইসলাম শহীদ) একটি নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন