বন্দরটিলায় টিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ জুন ২০২৫ ইং রোজ সোমবার
বাংলাদেশ আনসার ভিডিপি বন্দর জোনের উদ্যোগে সকালে বন্দরটিলায় টিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার দক্ষিণ জোনের কমান্ডার মোঃ আবু সোলায়মান সাহেব।
৩৯ নং ওয়ার্ডস্থ কাটাখালী আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের প্রথম দিবসে বন্দর জোনের আওতায় ৩২ জন তরুণ ও ৩২ জন তরুণী অংশগ্রহণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভিডিপি বন্দর থানা অফিসার মোঃ আতাউর রহমান সাহেব , আনসার টিডিপি প্রশিক্ষক মোঃ সোহাবুর রহমান সাহেব স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,ওয়ার্ড ভিডিপি লিডার মোঃ রবিন মিয়া, মহিলা দলনেত্রী নাসরিন আক্তার প্রমুখ।
উদ্বোধন কালে প্রধান অতিথি জেলা কমান্ডার সোলায়মান বলেন, বর্তমান প্রজন্মের যুব সমাজের আত্ম-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ভিডিপি আওতায় টিডিপি মৌলিক প্রশিক্ষণ অত্যন্ত ভালো উদ্যোগ। এর মাধ্যমে দেশ- সমাজের নৈতিক কার্যক্রম কে আরো গতিশীল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ২৬ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে আমাদের প্রতিনিধিকে জানান।।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন