সিএমপি'র কোতোয়ালী থানা
পুলিশের বিশেষ অভিযানে চোরাই হওয়া ২৯ বান্ডেল থান কাপড় উদ্ধারসহ ০২ জন আটক
মেঘামাট শপিং মলের স্টাফ হাসান মুরাদ (৩০) প্রতিদিনের ন্যায় গত ২৪/০৫/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় গোডাউনের দরজা তালাবদ্ধ করে বাসায় চলে যায়। অতঃপর গত ২৭/০৫/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার সময় গোডাউন হতে মালামাল আনতে গিয়ে দেখে যে, গোডাউনের তালা নাই এবং গোডাউনের ভিতরের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে মামলার বাদী মেঘামাট শপিং মলের ম্যানেজার ঘটনাস্থলে এসে দেখেন যে, ৬০(ষাট) থান প্যান্টের কাপড়, যাহার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা যথাস্থানে নাই। অজ্ঞাতনামা চোর/চোরেরা গত ২৪/০৫/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হইতে ২৭/০৫/২০২৫ইং তারিখ সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার মধ্যে যেকে সময় ঘটনাস্থল টেরি বাজারের ৭ম তলার গোডাউনের তালা ভেঙে ৬০(ষাট) থান কাপড় চুরি করে নিয়ে গিয়াছে মর্মে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে কোতোয়ালী থানার মামলা নং-৩৯, তাং-২৮/০৫/২৫ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হলে এসআই/মিজানুর রহমান চৌধুরী সংগীয় অফিসার এসআই/ মুহাম্মদ মোশাররফ হোসাইন, এএসআই/সোহেল আহাম্মদ ও ফোর্সদের সহায়তায় ইং ২৮/০৫/২০২৫ তারিখ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন গুনাগরি এলাকা হতে আসামী ১। মোঃ রুবেল (৩৫) এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৩) দ্বয়কে আটকপূর্বক হেফাজতে নেয় এবং তাদের দেওয়া তথ্য মতে বাকলিয়া থানাধীন বউবাজার এলাকা হতে চোরাই ২৯ থান কাপড় যাহার মূল্য অনুমান ৩,০০,০০০/-টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। অবশিষ্ট চোরাই মালামাল এবং ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন