উপলব্ধি ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সিএমপি কমিশনার
আজ ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সেবা, ভালোবাসা, শিক্ষা ও মানবিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করা সামাজিক সংগঠন “উপলব্ধি ফাউন্ডেশন” এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষ গড়ার দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। সেবা, ভালোবাসা ও শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও উপলব্ধি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট জনাব এম সাইফুল ইসলাম; জেনারেল সেক্রেটারি জনাব শেখ ইজাবুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, উপকারভোগী পরিবার এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।



আপনার মতামত লিখুন