স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চৌগাছাতে ব্যস্ত সময় কাটলেন।
যশোরের চৌগাছার কৃতিসন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি (শেলী)
আজ (১১ জুলাই ২০২৫) নিজ উপজেলা চৌগাছায় এক ব্যস্ত দিন পার করেছেন। তিনি উপজেলা মিলনায়তনে ঢাকাস্থ চৌগাছা সমিতির পক্ষ থেকে পঙ্গু ও অসচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ,
চৌগাছা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খায়রুন্নেছা নার্সিং কলেজ শুভ উদ্বোধন করেন।
দুপুরে নিজ গ্রামে জুম্মার নামাজ আদায় করেন। তার আগমন উপলক্ষে গোটা চৌগাছা পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চৌগাছা উপজেলা পরিষদে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলার কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে হলরুমে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ চৌগাছা সমিতির আয়োজনে উপজেলা ও পৌরসভার ২০২ জন পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঢাকাস্থ চৌগাছা সমিতির সভাপতি নাসিমুল গনি (শেলী)। এ সময় তিনি বলেন, যারা পঙ্গু তাদের খোড়া বলে ডাকবেন না এই চৌগাছাতে, আমাদের সমাজে যারা চলাচলে অক্ষম, তাদের কেউ বোঝা মনে করবেন না। আমরা যে যতটুকু পারি তাদের সাহায্যে এগিয়ে আসব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব এবং চৌগাছার আরেক কৃতিসন্তান মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক (নিকডু) অধ্যাপক ডা. মিজানুর রহমান, ঢাকাস্থ চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক সাহাঙ্গীর আলম
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা প্রমুখ
চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. আহসানুল মিজান রুমি, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল
উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ,
যুবদলের আহবায়ক এম এ মান্নান, যুগ্ন আহ্বায়ক ইঞ্জি রাজু আহাম্মেদ , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুবিধাভোগীদের স্বজন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এর জন্য যান চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে চৌগাছার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনে যান এর পর দলীয় নেতাকর্মী ও সুধীজনের উপস্থিতিতে মডেল মসজিদের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া করেন।
খায়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন করেন দুপুর ১২টার দিকে তিনি চৌগাছার আরেক কৃতিসন্তান ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের নিজস্ব অর্থায়নে নির্মিত খায়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন করেন। উদ্বোধন পূর্বে তিনি কলেজের বিভিন্ন ভবন ও কক্ষ পরিদর্শন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি অংশ নেন।
খায়রুন্নেছা নার্সিং কলেজের সভাপতি ও ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি (শেলী)।
এ সময় তিনি বলেন, “চৌগাছার মাটিতে আজ শিল্প কলকারখানা গড়ে উঠেছে শুধুমাত্র রাহিনের কারণে, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে বিশ্বমানের ২৫০ শয্যা একটি হাসপাতাল তৈরির কাজ প্রায় তিনি শেষ করেছেন, আজ উদ্বোধন হলো নার্সিং কলেজ যা দেখে আমার নিজের কাছেই ভালো লাগছে। রাহিনের মতো এমন শিল্পপতিরা দেশ গড়ার কাজে এগিয়ে আসলে দেশ দ্রুতই আরও উন্নত হবে।
তিনি নার্সিং কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে এবং বড় হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিযুক্ত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনার সাবেক সিভিল সার্জন, চৌগাছা সরকারি হাসপাতালের ডাক্তার চৌগাছার কৃতিসন্তান ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।
আলোচনা শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব তার নিজ গ্রাম উপজেলার কয়ারপাড়ায় যান এবং সেখানে গ্রামবাসীদের সাথে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে তিনি ডিভাইন সেন্টারে পৌঁছান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।



আপনার মতামত লিখুন