কেশবপুরের পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একজনকে আটক করল আনসার সদস্যরা

হাফিজুর রহমান , কেশবপুর,যশোর
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৭:৩৭ পূর্বাহ্ণ

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে চারটি দোকানে চুরির অভিযোগে মোহন হালদার নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগতরে চুরির সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

আটক মোহন হালদার গোপাল হালদারের ছেলে। তিনি পাঁজিয়া এলাকার বাসিন্দা।

Waterproof mobile Cover
01830 393439

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে আনসার সদস্যরা মোহন হালদারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের কলকে, কয়েন, সিটি, ব্যাংকের চেকসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটকের পর আনসার সদস্যরা প্রথমে তাকে বাজার কমিটির কাছে হস্তান্তর করেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত ব্যক্তিকে আটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক এবং পাঁজিয়া রূপালী ব্যাংকে দায়িত্ব পালনকারী আনসার সদস্য পলাশ মিয়া।

এ ঘটনায় চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করায় আনসার সদস্যদের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন