গোমস্তাপুরে আরআরএমইপি প্রকল্পে আওতায় নারী কর্মী নিয়োগ

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৭:৩১ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় নারী কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) সারিকুল ইসলাম সাদ্দামের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলার আটটি

Waterproof mobile Cover
01830 393439

ইউনিয়নের ১৬০ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বাংগাবাড়ি ইউনিয়নে আবেদনকারী ৬৬জন নারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
অন্যদিকে রহনপুর ইউনিয়নেও ৫৪জনের মধ্যে ১০জনকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়েছে আরো ১০ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে এবং নারী কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আছহাবুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী সরোজ আলী, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব , রহনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন