গোমস্তাপুরে আরআরএমইপি প্রকল্পে আওতায় নারী কর্মী নিয়োগ

আমিনুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় নারী কর্মী নিয়োগে। লটারির মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়,জানা গেছে, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলার আটটি ইউনিয়নের ১৬০ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গোমস্তাপুর ইউনিয়নে আবেদনকারী ৩৬ জন নারীর মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

অন্যদিকে চৌডালা ও বোয়ালিয়া ইউনিয়নেও একই প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আছহাবুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী সরোজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমানিক,প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল,ওয়ার্ড সদস্য আনজারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন