চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় অবৈধভাবে টিএসপি সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় মোঃ ইসমাইল, পিতাঃ আব্দুল মান্নান কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।

01830 393439
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান।

জব্দ করা ১৮ বস্তা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদাররা উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করেন। এ বাবদ আদায় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়।
অবৈধভাবে সার পরিবহন ও ক্রয়-বিক্রয় প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৪:০৬ অপরাহ্ণ